1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শামীমের নৌকার প্রচারণায় সাকিব

  • বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

ফরিদপুর সদর উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর ৩ সংসদীয় আসন। এই আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।

বুধবার (৩ জানুয়ারি) শামীম হকের পক্ষে নৌকার প্রচারণায় মাঠে নেমেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুড়া ১ আসনের নৌকার প্রার্থী সাকিব আল হাসান।

জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, শামীম হকের নিমন্ত্রনে সাকিব ফরিদপুরে এসেছেন নৌকার প্রচারণায়। মঙ্গলবারও প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিয়ে সাকিব ফরিদপুরে এসেছিলেন। বেলা ১১টায় সাকিব প্রথমে শহরের হাসিবুল হাসান লাভলু সড়কের রাসেল স্কয়ারের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপস্থিত হয়। সেখানে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে ছাদ খোলা গাড়িতে চড়েন সাকিব ও শামীম।

রাসেল স্কয়ার থেকে সেই ছাদ খোলা গাড়ি শহরের হাসিবুল হাসান লাভলু সড়ক, মুজিব সড়ক, থানা রোড, লিয়াকত হোসেন সড়ক, অনাথের মোড়, কমলাপুর, বেরীবাধসহ শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পূনরায় রাসেল স্কয়ারে গিয়ে শেষ হয়। এ সময় সাকিব গাড়ি থেকেই নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে হাত মিলিয়ে শামীম হকের জন্য নৌকা প্রতীকে ভোট চান।

এ সময় সাকিব আল হাসান গনমাধ্যম কর্মীদের জানান, পুরো বাংলাদেশেই এখন নির্বাচনী উৎসব মুখর পরিবেশ, এবং আশা করি প্রতিটি জায়গাতেই শান্তিপূর্ন ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
গতকালও আমি এসেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আজ এসেছি শামীম ভাইয়ের জন্য। প্রধানমন্ত্রী ফরিদপুরের মানুষের জন্য যে ভালবাসা দেখিয়েছেন, আমি বিশ্বাস করি ফরিদপুরের মানুষ নৌকায় ভোট দিয়ে সেই ভালবাসার প্রতিদান দিবে। বাংলাদেশে যে উন্নয়নের ধারাবাহিকতা চলছে সেই ধারা অব্যাহত রাখতে নৌকার কোন বিকল্প নেই।

ফরিদপুর ৩ এর নৌকার প্রার্থী শামীম হক বলেন, প্রধানমন্ত্রী যে ভাষণ দিয়েছেন ও যে ভালবাসা দেখিয়েছেন এরপর থেকে নৌকার গনজোয়ার চলছে। ফরিদপুরের মানুষ নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য ৭ তারিখে অপেক্ষায় আছে।

Fঅনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews