আগামী ৭ জানুয়ারী বাংলাদেশে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।এমপি প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে নানা প্রতিশ্রুতি দিযে ভোট কামনা করছে।পিছিয়ে নেই লালমনিরহাটের সংসদীয় আসন-২ এর নৌকা মনোনিত এমপি প্রার্থী নুরুজ্জামান আহম্মেদ।তার জাদুতে মজেছে আদিতমারী ও কালিগঞ্জের ভোটাররা।
বর্তমান সমাজ কল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এর অভিনব জাদুতে ভোটের মাঠে আওয়ামী লীগের নেতা কর্মীরা দলবদ্ধ ভাবে সকাল থেকে গভির রাত পর্যন্ত ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে নৌকার পক্ষে ভোট কামনা করছে।
ভোটারাও সমাজ কল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এর উন্নয়নে পাগল হয়ে ভোট দেবে বলে আশ্বস্ত করছে।উন্নয়নের ধারা অব্যহত রাখতে সমাজ কল্যান মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ যাতে আবারো এমপি হয় এ জন্য তারা ভোটের মাঠে কাজ শুরু করেছে।
রাজনীতিতে বর্তমান সমাজ কল্যান মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ খুবই দক্ষ ও চৌকস বলে অনেকেই স্বীকার করছে।তার উন্নয়নের যাদু ভোটারদের আকৃষ্ট করছে।এ জন্য ভোটের মাঠে অন্য এমপি প্রার্থীরা সুভিধা করতে পারছে না।
আদিতমারী ও কালীগঞ্জ এই দুইটি উপজেলা মিলে ১৬ টি ইউনিয়ন রয়েছে।সমাজ কল্যান মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ এর নৌকার যে কোন সমাবেশে হাজার হাজার ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহন করছে।অন্য এমপি প্রার্থীরা সমাবেশ করতে অন্য উপজেলা থেকে লোক ভাড়া করছে কিন্তু সমাজ কল্যান মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ এর নৌকার কথা শোনার সাথে সাথে দলীয় নেতাকর্মী,বৃদ্ধ পুরুষ,বৃদ্ধ মহিলা,যুবক,যুবতীসহ ছোট বাচ্চারাও সমাবেশে অংশ গ্রহন করছে।
সমাজ কল্যান মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ বলেন,আমি এমপি হওয়ার পরে মাননীয় প্রধান মন্ত্রী আমাকে সমাজ কল্যান মন্ত্রনালয়ের মন্ত্রী করেছে।আমি আমার নির্বাচিত এলাকার মানুষের উন্নয়নে কাজ করেছি।
তাই ভোটাররা ভালবেসে আমার ডাকে সারা দিয়ে নৌকার পক্ষে কাজ করছে।আশা করি এবারও আমি বিপুল ভোটে এমপি নির্বাচিত হব।এমপি হওয়ার পরে যে উন্নয়ন কাজ গুলো বাকী আছে তা শেষ করব।




Leave a Reply