1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মুন্সীগঞ্জে নৌকার প্রচার ক্যাম্পে হামলা, গুলি ও ভাঙচুর

  • বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ২৪৯ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে নৌকার প্রচার ক্যাম্পে হামলা, গুলি ও ভাঙচুর

মুন্সীগঞ্জ-৩ আসনের নৌকার প্রচার ক্যাম্পে হামলা, ভাঙচুর ও গুলির ঘটনা ঘটেছে।মঙ্গলবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে এ ঘটনার পর নৌকা সমর্থকদের পাল্টা হামলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক অয়ন দেওয়ান নামের একজনসহ উভয়পক্ষের ৩ জন আহত হয়। আহত অয়ন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ২ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে ৩৫ থেকে ৪০ জন কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের কর্মী-সমর্থক মোটরসাইকেলযোগে বজ্রযোগিনী বটতলায় আসে।

এ সময় একজন পিস্তল বের করে নৌকা প্রতীকের ক্যাম্প ও সমর্থক স্থানীয় বাবু মুন্সীর দিকে লক্ষ্য করে গুলি ছোড়ে‌। তবে গুলিতে কেউ আহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর এলাকায় ডাকাত বলে মাইকিং করলে হামলাকারী কাঁচির সমর্থক নৌকা সর্মথকদের ওপর চড়াও হয়।

এ সময় স্থানীয় নৌকার সমর্থকরা প্রতিরোধ করে পাল্টা হামলা করলে অয়ন দেওয়ান নামের একজন আহত ও বাকিরা পালিয়ে যায়। পরে স্বতন্ত্র প্রার্থীর আহত সমর্থক অয়নকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

নৌকার সমর্থক বাবু মুন্সী অভিযোগ করে বলেন, কাঁচির সমর্থক পৌরসভার কাউন্সিলর সাজ্জাদ হোসেন সাগরের নেতৃত্বে হোন্ডার বহর নিয়ে ক্যাম্পে আসে। আমাকে দেখেই অকথ্য ভাষায় বকা দিয়ে গুলি চালায়।

ভাগ্যক্রমে গুলি আমার শরীরে লাগেনি। পরে এলাকার লোকজন কাঁচির সমর্থকদের প্রতিহত করে।এ বিষয়ে পৌর কাউন্সিলর সাজ্জাদ হোসেন সাগরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খাইরুল হাসান জানান, ঘটনার খবর পেয়েই ফোর্স নিয়ে পৌঁছাই। বটতলা এলাকায় নৌকার ক্যাম্প থেকে ২ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews