নড়াইল কালিয়ায় পুলিশের অভিযানে দু্ই মাদক কারবারি আটক।এরা মাদক ব্যবসায়ের সাথে জড়িত বলে বেশ আগের থেকে পুলিশের অভিযোগ ছিলো।
মঙ্গবার গোপন সংবাদের বিত্তিত্বে কালিয়া থনা পুলিশ একটি অভিযান চালিয়ে মাদক সহ মোঃ সজল শেখ (৩৪) ও মোঃ জুয়েল শেখ (৪২) নামের ০২জন মাদক কারবারিকে গ্রেফতার করেন ।
গ্রেফতারকৃত মোঃ সজল শেখ (৩৪) নড়াইল জেলার কালিয়া থানাধীন পেড়লী গ্রামের আজাহার শেখের ছেলে এবং মোঃ জুয়েল শেখ (৪২) একই গ্রামের মোতালেব শেখের ছেলে।
এদিন বিকাল ০৪৪০ মিনিটে নড়াইল জেলার কালিয়া থানার ১১নং পেড়লী ইউনিয়নের পেড়লী গ্রামের ধৃত আসামি জুয়েল শেখের বাড়ির পশ্চিম পাশে ফাঁকা জায়গা থেকে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার শামীম উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ আজিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করা হয়। ধৃত আসামিদের নিকট থেকে ২৬(ছাব্বিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে কালিয়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply