আজ ২ জানুয়ারি বেলা ১১ টায় নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রগুরাথপুর প্রাইমারি স্কুল মাঠ,ঘোষবাড়ি, দত্তপাড়া বাস স্ট্যান্ড পথসভায় মাশরাফি বিন মর্তজা নির্বচনী বক্তব্য রাখতে গিয়ে ভোটারদের স্বরণ করিয়ে দেন।
এটা শুধু একটা নির্বাচন নয় আগামী প্রজন্মের ভবিষৎ নির্ভর করছে ৭ জারুয়ারির এই নির্বাচন । আপনারা কেউ ঘরে বসে থাকবেনা। আপনারা একটু সময় নষ্ট করে পরিবারের সবাই দিয়ে ভোট কেন্দ্রে যেয়ে নৌকায় ভোট দিয়ে আসবেন।
আপনার ভোট না ফেলেও আমি জিতে যাব এই মানষিকতা পোষন করবেনা। বিগত ৫ বছর আমি আপনাদের সাথে থেকে সাধ্যমত উন্নয়ন করার চেষ্ঠা করেছি । অনেক মেঘা প্রকল্প এখনো চলমান রয়েছে এগুলো যেন থমকে না যায়।
আপনাদের দায়িত্ব ৭ জানুয়ারি ৮ জানুয়ারি থেকে আপনাদের এবং আপনার ভবিষৎ প্রজন্মের সকল দায়িত্ব আমি দেব। এতটুকু কথা দিচ্ছি আপনাদের ,আল্লাহ যদি বাচিয়ে রাখে আমার প্রতি আপনারা বিশ^াস রাখেন।
একটি প্রজন্ম আপনাদের ক্ষমা করবো না।আপনারা যদি ভুল করেন। আর একটি মাশরাফি আসবেনা যে অনিয়মের বিরুদ্ধে কথা বলবো। এরপর তিনি চন্ডিবরপুর ইউনিয়নের ফেদী বাজার,চালিতাতলা বাজার ও রতডাঙ্গা বাজারে পথসভা করেন এ সময় মাশরাীফর সাথে ছিলেন আউডিয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম পলাশ,চন্ডিবরপুর ইউডিনয়নের চেয়ারম্যান আজিজুর রহমানসহ দলীয় নেতা কর্মীরা।

বিশেষ প্রতিনিধি
Leave a Reply