আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (চট্টগ্রাম ১৫) সাতকানিয়া লোহাগাড়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নিজামুদ্দিন নদভী’র সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
গতকাল বিকাল ৪টায় আমিরাবাদ ফোরকান উল্লাহ চৌধুরীর বাড়িতে শুরু হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মোহাম্মদ শাহজাহান বিন আবদুল্লাহ আজিজ সন্চলনায় অনুষ্ঠিত উঠান বৈঠক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় এমপি মহোদয় এর সহধর্মিণী ও বিশিষ্ট নারী নেত্রী মিসেস রিজিয়া রেজা চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি ফোরকান উল্লাহ চৌধুরী।
উঠান বৈঠক আরো উপস্থিত ছিলেন আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ইউনুচ, বিশিষ্ট ব্যবসায়ী ওবায়দুল, লোহাগাড়া উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ আজিজ,
যুবনেতা মোহাম্মদ হামিদ, বাপ্পি, জকরিয়া, জাহাঙ্গীর আলম, মহিলা মেম্বার খতিজা আলম, ইউপি সদস্য শিপলু, নাবিলা চৌধুরী, মজনুসহ অসংখ্য নেতাকর্মী ও এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ।

Leave a Reply