1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুর-১ আসন ঈগল মার্কা জয়লাভ করলে এমপি হবে জনগণ

  • রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৮ বার পড়া হয়েছে

ফরিদপুর-১ আসন ঈগল মার্কা জয়লাভ করলে এমপি হবে জনগণ

এস, এম আকাশ, ফরিদপুর অফিস: 

আসছে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-১ আসনের মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গার তিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, পাড়া-মহল্লায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ঈগলের প্রচারণাকালে গণমানুষের নেতা  বিশিষ্ট সমাজ সেবক ফরিদপুর-১আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন এসব কথা বলেন।

এসময় প্রিয়নেতাকে চারদিক থেকে ঘিরে  ভালোবাসায় সিক্ত করছেন ভোটাররা এবং তার কথাগুলো শুনছেন মনোযোগ সহকারে।

প্রিয়নেতা ভোটারদের কাছে তুলে ধরছেন দেশের চলমান উন্নয়নের চিত্র এবং উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে আবারও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে হলে ঈগল প্রতীকে ৭ তারিখ সারাদিন ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানাচ্ছেন তিনি।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকালে বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজার সংলগ্ন খেলার মাঠে এক আলোচনা সভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেন জনগনের প্রিয়নেতা আরিফুর রহমান দোলন।

পরে সেখান থেকে পরমেশ্বরদী ইউনিয়নের মালিখালী বাজারে এক পথসভায় বক্তব্য দেন তিনি। এরপর দোলন বোয়ালমারী পৌর এলাকার সোতাশী এলাকায় অপর এক নির্বাচনী সভায় বক্তব্য দেন।

আরিফুর রহমান দোলন বলেন, বর্তমানে তৃণমূল জনগণের আস্থার প্রতীক ঈগল হয়ে দাড়িয়েছে। এখানে প্রধানমন্ত্রীর নৌকাকে নয় নৌকার প্রার্থীকে জনগণ প্রত্যাখ্যান করেছে। তাই জণগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আর সমর্থনে ঈগল আজ বিজয়ের দ্বারপ্রান্তে।

স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন বলেন, আমি পবিত্র কাবা শরীফ ছুঁয়ে শপথ করেছি; আমি এমপি হলে বেতন-ভাতার এক টাকাও নিজের জন্য ব্যয় করবো না।

বরং পাঁচ বছরে এই টাকা ফরিদপুর-১ আসনের হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে বিলিয়ে দেবো। তাই ঈগল মার্কা জয়লাভ করলে এমপি হবে জনগণ।

ফরিদপুরের মানবকল্যাণী কৃতী পুরুষ প্রয়াত কাঞ্চন মুন্সীর প্রপৌত্র আরিফুর রহমান দোলন জনকল্যাণমূলক সমাজসেবা করে গোটা অঞ্চলের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়।

ফরিদপুর-১ আসনের মানুষের জন্য দোলনের পরিকল্পনার মধ্যে অন্যতম কয়েকটি হচ্ছে, বেকারত্ব সম্পূর্ণ দূরীকরণ; সরকারি-বেসরকারি উদ্যোগে কৃষিভিত্তিক শিল্পাঞ্চল স্থাপন; কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা;

রাষ্ট্রায়ত্ত চিনিকলকে লাভজনক করা; ডিজিটাল দুনিয়ার সুফল নিশ্চিত করতে বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট জোন তৈরি করা; নারী ও শিশুদের সার্বক্ষণিক সেবাদানের জন্য কলসেন্টার চালু করা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews