এর মধ্যে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা হওয়ায় ২৬টি আসনে নৌকার প্রার্থীরা সরে দাঁড়িয়েছেন জাপা প্রার্থীদের সমর্থন দিয়ে। এসব আসনে আওয়ামী লীগের ডামি বা স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে জাতীয় পার্টির প্রার্থীদের লড়তে হচ্ছে।
এসব আসনে জাপার প্রার্থীদের কেউ কেউ দৌড়ঝাঁপ করছেন। এর বাইরে অন্য আসনগুলোতে জাতীয় পার্টির যেসব প্রার্থী লড়ছেন তাদের দু’একজন ছাড়া অন্যরা এখনো নীরব। প্রচার-প্রচারণা নেই।
পোস্টারও করেননি অনেকে। দেশের বিভিন্ন স্থানের অন্তত ১৮টি সংসদীয় আসনে খোঁজ নিয়ে দেখা যায়- ১৫টিতেই জাতীয় পার্টির প্রার্থীদের তৎপরতা নেই। ৩টি আসনে প্রচার-প্রচারণা থাকলেও তা খুবই নগণ্য।
জাতীয় পার্টির নেতাকর্মীরা গণসংযোগ করলেও তা খুবই কম। লালমনিরহাট২ আদিতমারী কালিগঞ্জ আসনে জাতীয় পার্টির প্রার্থী ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন দৈনিক সমাজের চিত্র সাংবাদিক একান্ত আলাপকালে বলেন দ্বাদশ সংসদ নির্বাচন আমি খুব চিন্তিত এবং শংকিত।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হোন্ডা আর গুন্ডা বাহিনীর জ্বালায় ভোট ঠিকমতো চাইতে পারতেছি না ওরা বেশি শক্তি ব্যবহার করে সব লোককে নিয়ন্ত্রণে নিতেছে জাতীয় পার্টির করার কিছুই নেই।
লালমনিরহাট ২ আসনের জাতীয় পার্টির প্রার্থী ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন এরই মধ্যে ২৮/১২/ ২০২৩ তারিখে মুখোশধারী লোকজনের হাতে জিম্মি হন কোনরকম প্রাণে বেঁচে যান।
জাতীয় পার্টির প্রার্থী প্রাণনাশের হুমকির বিষয়ে প্রার্থীর সঙ্গে মুঠোফোনে একাধিক যোগাযোগ করা হলেও প্রার্থী ফোন রিসিভ করেননি।অথচ বিগত বছরগুলোতে জাতীয় পার্টির সাবেক এমপি মজিবর রহমান অনেক সুনামের সহিত জাতীয় পার্টির লোকজন কে পরিচালনা করেছেন
বছরের পর বছর কয়েক যুগ।আজ সেই জাতীয় পার্টির সংসদীয় আসনে জাতীয় পার্টির প্রার্থীর এই করুন অবস্থা।




Leave a Reply