1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

৭ তারিখ নির্বাচন বর্জন করে আমরা নতুন নজির স্থাপন করব : বিএনপির যুগ্ম মহাসচিব হারুন

  • বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ২১৪ বার পড়া হয়েছে

৭ তারিখ নির্বাচন বর্জন করে আমরা নতুন নজির স্থাপন করব : বিএনপির যুগ্ম মহাসচিব হারুন

ফয়সাল আজম অপু, চাপাইনবয়াবগঞ্জ অফিস  :

বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ হারুনুর রশীদ বলেছেন, জনগণকে আহ্বান জানাচ্ছি আগামী ৭ তারিখ যে নির্বাচন হতে যাচ্ছে তা বর্জন করুন, দেশকে বাঁচান।

যারা দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু, তাদের কবল থেকে এই দেশকে আমরা রক্ষা করব। এই ভোট চোররা দীর্ঘদিন যাবত ক্ষমতা দখল করে আছে। আগামী ৭ তারিখ নির্বাচন বর্জন করে আমরা নতুন নজির স্থাপন করব।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনববাগঞ্জ শহরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডামি প্রার্থী বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

পাঠানপাড়া মোড় থেকে লিফলেট বিতরণ শুরু হয়ে শহরের নিউমার্কেট, বড় ইন্দিরা মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে নিমতলা মোড়ে গিয়ে শেষ হয়।

নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে হারুনুর রশীদ বলেন, এখনো সময় আছে, দেশকে ধ্বংস, হানাহানি ও সংঘাত থেকে বাঁচানের জন্য এই নির্বাচন বন্ধ করুন।

আর যদি নির্বাচন আপনারা করেন তাহলে আন্দোলন এরপরও অব্যাহত থাকবে। যতক্ষণ পর্যন্ত এই দালাল, ভোট চোরদের বাংলাদেশ থেকে বিতারিত করতে না পারব, ততক্ষণ আন্দোলন অব্যাহত থাকবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনএমের প্রার্থী মাওলানা আব্দুল মতিন প্রসঙ্গে তিনি বলেন, তার নামের সামনে মাওলানা রয়েছে,

কিন্তু আসলে সে মুনাফেক, বিশ্বাসঘাতক। সে বিএনপির তথাকথিত কমিটি থেকে রিজাইন দিয়ে হঠাৎ বিএনএমে যোগদান করেছে।

আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনএমের প্রার্থীর পক্ষে নির্বাচন করার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আওয়ামী লীগের মেয়র ও দায়িত্বশীল পদে যারা আছেন তারা তাকে (মাওলানা আব্দুল মতিন)

নিয়ে নির্বাচন করছেন। এ সমস্ত ঘটনাগুলো প্রমাণ করে আগামী ৭ তারিখ বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা তসিকুল ইসলাম তসি, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এম হোসেন বিভিন্ন স্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews