1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জেল সুপারের বাসায় কাজে গিয়ে ‘হাওয়া’ কয়েদি, খোঁজ মেলেনি ৩ দিনেও

  • বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা কারাগার থেকে পালিয়েছে নাজমুল ইসলাম (২৭) নামে এক কয়েদি। জেল সুপারের বাসায় কাজ করতে গিয়ে পালিয়ে যান তিনি। এ ঘটনার তিন দিনেও তার কোন খোঁজ পাওয়া যায়নি।

সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৭টার দিকে নাজমুল পালিয়ে যান। তার বাড়ি সাঘাটা উপজেলার শিমুলতাইড় গ্রামে। চুরির মামলায় বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত হিসেবে বন্দি ছিলেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক কারারক্ষী ও এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি চুরির মামলায় নাজমুল ইসলামকে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠায় আদালত। এরপর থেকে নাজমুল ইসলাম কারাগারের ‘যমুনা’ ওয়ার্ডে বন্দি ছিলেন। ঘটনার দিন ভোরে সুপারের বাসায় কাজের জন্য তাকে ডেকে নেয়া হয়। কিন্তু সেখানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে, সুপারের বাসা থেকে কৌশলে পালিয়ে গেছেন তিনি।

ইতোমধ্যে নাজমুলের পালানোর ঘটনায় জেলা কারাগার পরির্দশন করেছেন রংপুর বিভাগীয় কারা উপ-মহাপরিদর্শক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। ঘটনাটি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে, কারাগার থেকে নাজমুল ইসলামের পালিয়ে যাওয়ার ঘটনায় মুখ খোলেনি গাইবান্ধা কারা কর্তৃপক্ষের কেউ। ঘটনার পর থেকে বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত ফোনে কারও সাথে যোগাযোগ করা যায়নি। বিষয়টি জানতে জেল সুপার জাবেদ মেহেদী ও জেলার মো. লাবলুকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও রিসিভ করেননি তারা।

-অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews