1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কক্সবাজার -১ আসন স্বতন্ত্র প্রার্থী জাফরের বিরুদ্ধে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ইসিতে সৈয়দ ইব্রাহিমের চিঠি

  • বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬১ বার পড়া হয়েছে

কক্সবাজার -১ আসন

স্বতন্ত্র প্রার্থী জাফরের বিরুদ্ধে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ইসিতে সৈয়দ ইব্রাহিমের চিঠি

কায়সার হামিদ মানিক,কক্সবাজার অফিস : 

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ট্রাক প্রতীকের প্রার্থী স্বতন্ত্র সংসদ সদস্য সদস্য জাফর আলমের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে চিঠি জমা পড়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) তার বিরুদ্ধে চিঠি দেন ওই আসনে হাতঘড়ি মার্কার প্রার্থী বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

চিঠিতে তিনি বলেন, ‘সংবিধান অনুসারে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার লক্ষ্যে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।

কিন্তু কক্সবাজার-১ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও বর্তমান সংসদ সদস্য জাফর আলম গত পাঁচ বছরে চকরিয়া ও পেকুয়া উপজেলাকে তার মদদপুষ্ট অস্ত্রধারী সন্ত্রাসীদের অভয়াশ্রমে পরিণত করেছেন।

তিনি সন্ত্রাসীদের রাজনৈতিক দলীয় পদে বসিয়েছেন এবং সাধারণ মানুষকে জিম্মি করে তাদেরকে জনপ্রতিনিধি বানিয়েছেন।’

সৈয়দ ইবরাহিম চিঠিতে আরও উল্লেখ করেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তাকে (জাফর আলম) ভোট দেওয়ার জন্য তার মদদপুষ্ট জনপ্রতিনিধি (ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান)

ও দলীয় রাজনৈতিক পদধারী সন্ত্রাসীদের মাধ্যমে আমার কর্মী ও সমর্থকদের নিয়মিত ভয়ভীতি প্রদর্শন ও হুমকি প্রদান করছে। এসব সন্ত্রাসীরাই আবার আমার ও দলের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে এবং অভিযোগ করছে। এতে আমার ও আমার দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।’

চিঠিতে তিনি আরও বলেন, ‘জনপ্রতিনিধি নামধারী অস্ত্রধারী চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা হলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন বাধাগ্রস্ত হবে।’

চিঠির সঙ্গে সৈয়দ ইবরাহিম উল্লেখিতদের একটি তালিকা সংযুক্ত করেন। সেইসঙ্গে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ইসিকে বিশেষভাবে অনুরোধ জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews