1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

খুলনার জামান জুট মিলে আগুন, সব পাট পুড়ে ছাই

  • মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৮৫ বার পড়া হয়েছে

খুলনার জামান জুট মিলে আগুন, সব পাট পুড়ে ছাই

-বিশেষ প্রতিনিধি :

খুলনার দিঘলিয়া উপজেলার নগরঘাট সংলগ্ন জামান জুট মিলে ভয়াবহ আগুন লেগে সব পাট পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৫ ডিসেম্বর) রাতে এ আগুন লাগে। প্রায় দেড় ঘন্টা পর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার জানান, এদিন রাত ১০টার দিকে নগরঘাট এলাকার জামান জুট মিলে আগুন ধরে যায়। খবর পেয়ে রাত ১০টা থেকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর রাত ১১ টা ২৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

জামান জুট মিলের ম্যানেজার রিপন মোল্লা জানান, ওইদিন রাত ৯ টায় তারা জুট মিল বন্ধ করে বাসায় চলে যান। এরপর তিনি আগুন লাগার খবর পান। সাথে সাথে তিনি ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, আগুনে জুট মিলের সব পাট পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও মিলের কিছু যন্ত্রপাতি ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, আগুনের কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews