1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী দোলনের পাল্লাভারী, ভরাডুবির আশংকায় নৌকা

  • রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৯১ বার পড়া হয়েছে

ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী দোলনের পাল্লাভারী, ভরাডুবির আশংকায় নৌকা

এস, এম আকাশ, ফরিদপুর অফিস:

  ফরিদপুরের মধুখালী বোয়ালমারী ও আলফাডাঙ্গা তিন উপজেলা নিয়ে গঠিত  ফরিদপুর-১আসন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের ভোটের সমীকরণে দিনে দিনে পাল্লা ভারি হচ্ছে স্বতন্ত্র প্রার্থী কৃষক লীগ নেতা আরিফুর রহমান দোলনের।

নির্বাচনের দিন যত এগোচ্ছে ততই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঝুঁকচ্ছে বিশিষ্ট সমাজ সেবক, পরোপকারী স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের পক্ষে।

এর ফলে নিজদলীয় স্বতন্ত্র প্রার্থীর নিকট নৌকার ভরাডুবির আশংকা করছেন আওয়ামা লীগের কিছু নেতাকর্মীরা। তবে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অধিকাংশ নেতাকর্মীরা জানান,

সবার অংশগ্রহণমূলক এই নির্বাচনের ফলে দুষ্ট ও লোভী নেতার পতন হবে এবং দলের জন্য ভালো নেতার আগমন ঘটবে।

নির্বাচনী প্রচারের ষষ্ঠ দিন ২৩ ডিসেম্বর শনিবার বিকালে আলফাডাঙ্গা পরিবহন বাসস্টান্ডে অনুষ্ঠিত উপজেলা যুবলীগের এক কর্মী সমাবেশে যুবলীগের  নেতৃবৃন্দ এক মঞ্চে এসে ঈগল মার্কাকে সমর্থন করে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনকে এমপি নির্বাচিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ নিয়ে তিনটি উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনের সবকটি উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বৃহৎ একটি অংশ সমর্থন জানালো স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনকে।

ইতোপূর্বে মধুখালি ও বোয়ালমারী উপজেলার নেতাকর্মীরা একাট্টা হয়ে এ প্রার্থীকে সমর্থন জানান।

 সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী, ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন তার বক্তব্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী,

দলটির সভাপতিমণ্ডলীর সদস্য  আব্দুর রহমানের নানা বিতর্কিত কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে প্রতিদ্বন্দ্বী এ প্রার্থীকে নির্বাচনী মাঠে সহিংসতা উসকে না দেওয়ার আহ্বানও জানান।

সাবেক ইউপি সদস্য আহসান হাবিব নাজমুলের সভাপতিত্বে ও

উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন  উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ, ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন,

কেন্দ্রীয় কৃষক লীগের সম্পাদক মণ্ডলীর সাবেক সদস্য শেখ শওকত হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, টগরবন্ধ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমাম হাসান শিপন,

বুড়াইচ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আহসান উদৌলা রানা,

বোয়ালমারী যুবলীগের যুগ্ম আহবায়ক হান্নান মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, পৌর কাউন্সিলর হারুন অর রশীদ,

গোপালপুর ইউনিয়নের সাবেক সদস্য ওবায়দুর রহমান, উপজেলা যুবলীগ নেতা আশিকুর রহমান, জেলা ছাত্রলীগের সদস্য মো. মনির হোসেন প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews