1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

‘৭ জানুয়ারির ভোট যুদ্ধে আমাদের জয়ী হতে হবে’

  • রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৩ বার পড়া হয়েছে

৭ জানুয়ারির ভোট যুদ্ধে আমাদের জয়ী হতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে রংপুরের পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে যুব-তারুণ্যের সমাবেশে এ কথা বলেন তিনি।বাণিজ্যমন্ত্রী বলেন, যারা আজকে আমাদের বিরোধিতা করছে, সেই আমেরিকা আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তারা ৭ম নৌবহর পাঠিয়েছিল। যাতে আমরা স্বাধীনতা অর্জন করতে না পারি। সেদিন ’৭১-এর যুদ্ধ ছিল একটা। আজকেও কিন্তু আরেকটা যুদ্ধ ৭ তারিখে। এই যুদ্ধে আমাদের জয়ী হতে হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমেরিকা চ্যালেঞ্জ করে বলেছে, এই ভোটে মানুষের উপস্থিতি হবে না, মানুষ ভোট দিতে যাবে না। তাদের চ্যালেঞ্জ আমাদের মোকাবিলা করতে হবে। এই যুদ্ধটা একই পরাশক্তি আমেরিকা, একই শক্তি জামায়াত-বিএনপির বিরুদ্ধে। এই যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ এসেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাইলে অবশ্যই নৌকাকে জেতাতে হবে। শুধু জিতলেই হবে না। গতবারের চেয়ে বেশি ভোটে জিততে হবে।

টিপু মুনশি বলেন, আমি একাত্তর সালে যখন যুদ্ধে গিয়েছিলাম, তখন আমার বয়স ছিল ২১ বছর। তখন যারা যুদ্ধে গিয়ে প্রায় সকলের বয়স ১৮ হতে ২৬ বছর ছিল। এ কথা বলা এই জন্য, এই পৃথিবীটা বদলে দিতে পারে যুবকরা। বয়স তাদের এমন, বদলে দেওয়ার ক্ষমতাটা তাদের। অনেক আগে একটা ইংরেজি ছবি দেখেছিলাম।

ছবিটার নাম ছিল হর্নেস্ট নেস্ট। সেই ছবিতে এক জায়গায় বলা হয়েছিল, ৫টা যুবকের সামনে যদি একটা বল দেওয়া হয় তাহলে তারা শ্রেষ্ঠ খেলা উপহার দেবে। আর যদি একটা গ্রেনেড দেওয়া হয় তাহলে তারা পৃথিবী উল্টে দেবে। এই কথাগুলো বলার উদ্দেশ্য, আগামী ৭ জানুয়ারি নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে না।

তারা এই ভোট নষ্ট করার জন্য বিভিন্ন জায়গায় বোমাবাজি করছে। তিন দিন আগে তারা ট্রেনে আগুন দিয়ে মা ও তিন বছরের বাচ্চাকে একসঙ্গে পুড়িয়ে মেরেছে। ভোট প্রদান থেকে বিরত থাকার জন্য তারা কয়দিন ধরে লিফলেট বিতরণ করছে। তাদের এই দুরভিসন্ধি নস্যাৎ করতে যুবকদের এগিয়ে আসতে হবে।

সমাবেশে উপজেলা যুবলীগের আহ্বায়ক আরিফুল হক লিটনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবলু,

জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য নাছিমা জামান ববি, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক মনোয়ারুল ইসলাম মাসুদ, রংপুর জেলা যুবলীগের সভাপতি লক্ষীন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি প্রমুখ।

আরটিভি  অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews