1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করেছেন আকতারুল

  • শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৪ বার পড়া হয়েছে

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করেছেন আকতারুল

বাগেরহাটের রামপালে স্ত্রীর পাঠানো ডিভোর্স পেপার হাতে পেয়ে দুধ দিয়ে গোসল করেছেন আকতারুল ঢালী নামের এক ব্যক্তি। আকতারুল ঢালী উপজেলার উজলকুড় ইউনিয়নের চাঁদপুর গ্রামের আলতাফ ঢালীর ছেলে।

শুক্রবার (২২ ডিসেম্বর) মনের আনন্দে তার নিজ বাড়িতে ২০ লিটার দুধ দিয়ে গোসল করেন আকতারুল। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আকতারুল ঢালী বলেন, আমি অনেক কষ্টের মধ্যেও আনন্দিত কারন সে আমার সংসারে থেকেও পরকীয়ায় লিপ্ত হয়ে আমার সংসার ছেড়ে চলে গেছে। অমার স্ত্রীর এর আগেও আমাকে ৪বার ডিভোর্সের কাগজ পাঠিয়েছে। আমার দুটি সন্তানের দিকে তাকিয়ে আমি কোনদিন সেই কাগজে স্বাক্ষর করিনি। আমি তাকে অনেকবার বুঝিয়ে সংসারে ফিরিয়ে এনেছি।

কিন্তু সে কখনো আমার সংসারে সুখী ছিল না বলে দাবি করে। আমি অনেক নির্যাতন সহ্য করেও সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেছিলাম। কিন্তু এবার সে আমাকে পঞ্চম বারের মতো ডিভোর্সের কাগজ বাড়িতে পাঠিয়েছে। আমি আর তার এ নির্যাতন সহ্য করতে রাজি না। তাই আমি তার পাঠানো ডিভোর্সের কাগজে স্বাক্ষর করে দিয়েছি।

জানা গেছে, গত ২০১২ সালের ২ ফেব্রুয়ারী উপজেলার গৌরম্ভা ইউনিয়নের প্রসাদনগর গ্রামের ইস্রাফিল ইজারাদারের মেয়ে ওমেনুর বেগমের সাথে দুই পরিবারের সম্মতিতে ইসলামি শরিয়াহ মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হন আকতারুল।

বিয়ের কিছুদিন অতিবাহিত হওয়ার পর থেকে তাদের সংসারে নানা বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে মতপার্থক্য তৈরি হতে থাকে। এভাবেই চলতে থাকে তাদের সংসার। তাদের এ দাম্পত্য জীবনে আখি মনি (১১) ও আরিফুল ঢালী (৬) নামের একটি কন্যা ও একটি পুত্র সন্তান রয়েছে।

গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) তার স্ত্রী ওমেনুর বেগমের পাঠানো ডিভোর্সের কাগজ পেয়ে সেই কাগজে স্বাক্ষর করে শুক্রবার মনের আনন্দে তার নিজ বাড়িতে ২০ লিটার দুধ দিয়ে গোসল করেন আকতারুল।

ডেস্ক রিপোর্ট

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews