1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে বিএনপি’র ভোট বর্জনের লিফলেট বিতরনকালে যুবলীগ নেতাকে পিটিয়ে আহত

  • শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৫০ বার পড়া হয়েছে

নড়াইলে  বিএনপি’র ভোট বর্জনের লিফলেট বিতরনকালে যুবলীগ নেতাকে পিটিয়ে আহত

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমাণ প্রতিনিধি:

নড়াইলের  লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মন্ডলবাগ বাজারের পাশের  দোকান গুলোতে বিএনপির ভোট বর্জনের লিফলেট বিতরণের সময় বাঁধা দেওয়ায় শালনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম রনিকে (৩৫) পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আহত রনিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে  মন্ডলবাগ বাজারের পাশের দোকান গুলোতে ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড  বিএনপি’র সভাপতি  শাহাবুদ্দিনের নেতৃত্বে সাবলু মোল্লা,লায়ন,সালাউদ্দিন, তানভীরসহ ২০/২৫ জন  বিএনপি’র কর্মী ভোট বর্জনের লিফলেট  বিতরণ করছিলেন।  

এ সময় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম রনি তাদেরকে বাঁধা দিলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় বিএনপির কর্মীরা রনিকে কিল, ঘুসি, চড়, থাপ্পড় মেরে এবং লাঠি দিয়ে পিটিয়ে আহত করে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয় লোকজন রানিকে  উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করে। এ দিকে  লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন  রনিকে দেখতে যান লোহাগড়া পৌর সভার সাবেক মেয়র ও যুবলীগ সভাপতি আশরাফুল আলম,

 শালনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কেরামত মোল্যা ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 এ সময় দূর্বৃত্তদের হামলায় আহত রনির দ্রুত সুস্থতা কামনা করে নেতৃবৃন্দ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান । 

এ বিষয়ে ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি  শাহাবুদ্দিনের সাথে সাংবাদিকদের মুঠো ফোনে কথা হলে তিনি বলেন,রনির সাথে আমার দলীয় কোন বিষয় নিয়ে ঝামেলা হয়নি ।

মূলত আমাকে নিয়ে রনি কিছু বাজে মন্তব্য করায় তার সাথে আমার হাতাহাতি হয়।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) কাঞ্চন কুমার রায় বলেন,এ  সংক্রান্ত অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews