নড়াইলে মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ আবুল হাসান খন্দকার সোহেল (২৪) নামের ০১জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ আবুল হাসান খন্দকার সোহেল (২৪) কালিয়া থানাধীন জামরিলডাঙ্গা গ্রামের মোঃ আশরাফ খন্দকারের ছেলে।
২০ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে দশটার দিকে নড়াইল সদর থানাধীন বিধানের মোড় জনৈক বাবুল রায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাবিবরুল আলম জানান,
গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ ফারুক হোসেন, এএসআই মোঃ আনিসুজ্জামান ও এএসআই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ আবুল হাসান খন্দকার সোহেল(২৪) কে গ্রেফতার করে।
এ সময় আসামী মোঃ আবুল হাসান খন্দকার সোহেল(২৪) এর নিকট হতে ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরো জানান, নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

অনলাইন ডেস্ক
Leave a Reply