মাহবুবুজ্জামান আহমেদ কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান। ভাইয়ের বিরোধিতা করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা চলছে।
লালমনিরহাট-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হক ঈগল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিরাজুল হক লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি। তিনি আদিতমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
এ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। এই আসন থেকে জাকের পার্টির রজব আলী, স্বতন্ত্র প্রার্থী মমতাজ আলী শান্ত, জাতীয় পার্টির দেলোয়ার হোসেন,
ন্যাশনাল পিপলস পার্টির শরিফুল ইসলাম ও বাংলাদেশ কংগ্রেস পার্টির দেলাব্বর হোসেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সমাজকল্যাণ মন্ত্রীর ছোট ভাই মাহবুবুজ্জামান আহমেদ সভায় বলেন ‘স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হক স্বচ্ছ মানুষ। তার কোনো দুর্নীতি নেই। অপরাধ ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে দুর্নীতিমুক্ত জনপ্রতিনিধির প্রয়োজন। আমাদের আসনে সিরাজুল হক উপযুক্ত এমপি প্রার্থী।
তিনি জনগণের দুঃখ-বেদনা বোঝেন। আমি সিরাজুল হককে সমর্থন দিয়েছি। আপনারাও তাকে সমর্থন ও ভোট দেবেন।’
‘প্রকাশ্যে ও গোপনে আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার ৮০ শতাংশ আওয়ামী লীগ নেতাকর্মী আমার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন,’ দাবি করে তিনি বলেন ‘জনগণ আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছেন। আমি অবশ্যই জনগণের দাবি ও আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেবো।’
উক্ত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস ফারুক। আরো বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলার চেয়ারম্যান সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই মাহবুব জামান আহমেদ।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন কমলাবাড়ি ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মাহমুদ উমর চিশতী, সারপুকুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান একে এম হুমায়ুন কবির, ভাদাই ইউনিয়নের চেয়ারম্যান কৃষ্ণকান্ত রায় বিদুর,
আদিতমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার প্রমুখ। নির্বাচনী জনসভা দুর্গাপুর ইউনিয়নের সঠিবাড়ী বাজারে শুরু হয়।




Leave a Reply