1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থিতা ফিরে পেলেন বাবুল ফারাজি

  • মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১১৮ বার পড়া হয়েছে

যশোর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থিতা ফিরে পেলেন বাবুল ফারাজি 

নিজস্ব প্রতিবেদক : 

সকল বাধা বিপত্তি অতিক্রম করে,যশোর-৪ বাঘারপাড়া-বসুন্দিয়া ও অভয়নগর আসনে, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এনামুল হক বাবুল,চেম্বার আদালতে নৌকা মার্কায় প্রার্থীতা ফিরে পেয়েছেন।

মঙ্গলবার দুপুরে আদালত তার প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করেছেন। এর আগে তার বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ এনে করা আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন (ইসি)। ফলে তার প্রার্থীতা বাতিল হয়ে যায়।

গত ১৩ ডিসেম্বর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা তার প্রার্থীতা বাতিলের রায় দেন। 

প্রার্থী বাবুলের বিরুদ্ধে এ আপিল করেন একই আসনের বাসিন্দা সুকৃতি কুমার মন্ডল। এরপর এনামুল হক বাবুল তার প্রার্থীতা ফিরে পেতে হাইকোর্টে আপিল করেন। সোমবার সকালে হাইকোর্টও তার মনোনয়ন বাতিলের পক্ষে রায় দেন। এরই প্রেক্ষিতে তিনি তার নির্বাচনী বৈধতা হারান।

এতেও থেমে যাননি আওয়ামী লীগ নেতা নৌকার প্রার্থী এনামুল হক বাবুল। তিনি চেম্বার আদালতে ফের আপিল করেন। মঙ্গলবার দুপুরে চেম্বার আদালত তার প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করেন। এর মাধ্যমেই তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বৈধ প্রার্থী হিসেবে অংশ গ্রহণ করতে পারছেন।

এর আগে, এনামুল হক বাবুলের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে আপিল করেন ওই আসনের বর্তমান সংসদ সদস্য রনজিত কুমার রায়। এবারও আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন রনজিত রায়। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

তিনিও আওয়ামী লীগের এ প্রার্থীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ করেছিলেন।এদিকে এনামুল হক বাবুলের প্রার্থীতা ফিরে পাওয়ায়, তার নির্বাচনী এলাকায় বইছে আন্দের বন্যা, পাড়ায় মহল্লায় চলছে মিষ্টি বিতরন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews