1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

১০০ কাগজের নৌকা ভাসিয়ে নির্বাচনী প্রচারণা

  • মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৫ বার পড়া হয়েছে

১০০ কাগজের নৌকা ভাসিয়ে নির্বাচনী প্রচারণা

ময়মনসিংহে কাগজের ১০০ নৌকা নদীতে ভাসিয়ে ভিন্নধর্মী আয়োজনের মধ্য দিয়ে প্রচারণা শুরু করেছেন ময়মনসিংহ-৪ সদর আসনের নৌকার মাঝি মোহিতউর রহমান শান্ত। এ ছাড়া ব্রহ্মপুত্র নদে শতাধিক নৌকায় শোভাযাত্রা করে সাধারণ মানুষের দৃষ্টি কেড়েছেন তিনি।

এতে বিপুলসংখ‍্যক নেতাকর্মীর উৎসবমুখর অংশগ্রহণে ব্রহ্মপুত্র নদে এক মনোরম আবহের সৃষ্টি হয়।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে নগরের কাচারী ঘাট সংলগ্ন ব্রহ্মপুত্র নদে এই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শান্ত।

এ সময় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার মার্কা এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার প্রতীক নৌকার বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মী ও ভোটারদের প্রতি আহ্বান জানান এই আওয়ামী লীগ নেতা।

এর আগে তার প্রয়াত বাবা ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমানের রেখে যাওয়া নৌকায় বতর্মান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের এই আসনে নৌকার মাঝি মনোনীত হন মোহিত উর রহমান শান্ত।

তবে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ভোটে নেমেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পরিবহন নেতা আমিনুল হক শামীম (সিআইপি)।

এ ছাড়াও বিভাগীয় নগরের এই আসনে লাঙ্গল প্রতীক নিয়ে মূসা সরকার এবং কাঁচি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থিতায় রয়েছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য দেলোয়ার হোসেন খান দুলু। ফলে এই আসনের ভোটের মাঠে চতুর্মুখী ভোট যুদ্ধের সম্ভাবনা প্রবল বলে মনে করছেন ভোটাররা।

প্রসঙ্গত, ময়মনসিংহ-৪ সদর আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মোট ভোটার ৬ লাখ ৫০ হাজার ২৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ২২ হাজার ৭৯৭ জন এবং নারী ভোটার ৩ লাখ ২৭ হাজার ৪৭৭ জন। এই আসনে মোট ভোটকেন্দ্র ১৭৭টি বলে নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাচন অফিস।

সূত্র: আরটিভি অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews