1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান

  • সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৬২ বার পড়া হয়েছে

স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। ‍তিনি এবার ঈগল প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শফিউর রহমান এ তথ্য জানান।

জানা যায়, ২৬ নভেম্বর উপজেলা নির্বাচন অফিস থেকে মুরাদ হাসানের মনোনয়নপত্র উত্তোলন করেন উপজেলা নির্মাণশ্রমিক ইউনিয়নের সভাপতি মুখলেছুর রহমান মিশু।

আজ সারাদেশের রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। এ ধারাবাহিকতায় জামালপুরের পাঁচটি আসনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক নেওয়ার পর থেকেই ভোটের মাঠে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।

তবে সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।ঈগল প্রতীক পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মুরাদ হাসান বলেন, এবার আমি ঈগল প্রতীক পেয়েছি। সবাইকে সঙ্গে নিয়েই কাজ করবো ইনশা আল্লাহ।

উল্লেখ্য, এবারের জাতীয় নির্বাচনে জামালপুর-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন ডা. মুরাদ হাসান।

তবে দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল। দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়ছেন ডা. মুরাদ।

অনলাইন   ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews