1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলের দুটি আসনে ১২প্রার্থীর প্রতীক বরাদ্দ

  • সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৬ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের দুটি সংসদীয় আসনে ১২ এমপি প্রার্থীর প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।সোমবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী এবং প্রার্থীর প্রতিনিধির কাছে নির্বাচনী প্রতীক হস্তান্তর করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

এ সময় সহকারি রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাস,জেলা নির্বাচন কর্মকর্তা মো: জসিম উদ্দিন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার উপস্থিত ছিলেন। নড়াইল-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বি এম কবিরুল হক মুক্তির পক্ষে নৌকা প্রতীক গ্রহণ করেন কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটন এবং নড়াইল-২ আসনে মাশরাফী বিন মোর্ত্তজার পক্ষে নৌকা প্রতীক গ্রহণ করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী জানান, নড়াইল-১ আসন নড়াইল সদর উপজেলার ৫টি ইউনিয়ন, কালিয়া পৌরসভা ও কালিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত।এ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বি এম কবিরুল হক মুক্তিকে নৌকা প্রতীক, জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী মোঃ মিল্টন মোল্যাকে লাঙ্গল প্রতীক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলামকে হাতুড়ী প্রতীক, তৃণমুল বিএনপি মনোনীত প্রার্থী শ্যামল চৌধুরীকে সোনালী আঁশ প্রতীক,

জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী শামীম আরা পারভীনকে বাইসাইকেল প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থী চন্দনা হককে ঈগল প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। নড়াইল-২ আসন নড়াইল সদর উপজেলার ৮টি ইউনিয়ন, নড়াইল পৌরসভা, লোহাগড়া পৌরসভা ও লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মাশরাফী বিন মোর্ত্তজাকে নৌকা প্রতীক,

জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজকে লাঙ্গল প্রতীক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী সাবেক এমপি শেখ হাফিজুর রহমানকে হাতুড়ী প্রতীক, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত প্রার্থী মোঃ মনিরুল ইসলামকে আম প্রতীক, গণফ্রন্ট মনোনীত প্রার্থী মোঃ লতিফুর রহমানকে মাছ প্রতীক এবং ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী মোঃ মাহাবুবুর রহমানকে মিনার প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক বরাদ্দের পর থেকে আচরণবিধি মেনে এমপি প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারবেন বলে তিনি ( রিটার্নিং অফিসার) জানান।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews