টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পেয়ে আনন্দ মিছিল করেছে দ্বিতীয় বারের মতো নৌকা মার্কা পাওয়া ছোট মনির এমপি ও তার নেতাকর্মী এবং সমর্থকরা।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে ভূঞাপুর উপজেলা পরিষদ থেকে ছোট মনিরের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়। পরে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এসময় আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ নূরুল ইসলাম তালুকদার মোহন,
বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদুল হক টুকু, সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, সাংগঠনিক সম্পাদক খন্দকার জাহিদ হাসান, ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, অলোয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
এরআগে সকালে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম প্রতীক বরাদ্দ করেন। নৌকা প্রতীক পেয়ে ছোট মনির ভূঞাপুর পৌঁছলে নেতাকর্মী-সমর্থকরা তাকে স্বাগত জানান। পরে আনন্দ মিছিল শেষে গোপালপুরে আনন্দ মিছিলে অংশ নেন। এতে নেতৃত্ব দেন ছোট মনির এমপি।

Leave a Reply