1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

নড়াইলে চাঞ্চল্যকর পায়ের রগ কাটা মামলার আসামি গ্রেফতার

  • শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৭ বার পড়া হয়েছে

নড়াইলে চাঞ্চল্যকর পায়ের রগ কাটা মামলার আসামি গ্রেফতার

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমাণ প্রতিনিধি,

নড়াইল সদর থানাধীন মহিষখোলা গ্রামের মোহাম্মদ শেখ এর ছেলে আরিয়ান মন্ডল(১৬)কে গত ০৫/১২/২০২৩ তারিখ বেলা ১৩ঃ৩০ ঘটিকার সময় আসামি তুষার শেখ, রয়েল শেখ, রুমানা পারভীন কেয়া, নিশি ও এস এম পলাশগণ বাড়ি থেকে তাকে অপহরণ করে।

তারা ভিকটিম আরিয়ানকে নড়াইল টু গোবরা সড়কের মাঝামাঝি কাড়ার বিলে বরেন্দার বটতলা টু মুলিয়াগামী পাকা রাস্তার পাশে জনৈক মুক্ত এর ঘেরের পাড়ে নিয়ে যায়।

এরপর সেখানে আসামি তুষার শেখ ফোনের মাধ্যমে মুকুলকে ডেকে আনেন। পরে মোস্তাইন হাবিব এলান নামে আরেকজন সহযোগী সেখানে উপস্থিত হয়।

পরবর্তীতে তারা সকলে মিলে ভিকটিম আরিয়ানকে চিরতরে পঙ্গু করার উদ্দেশ্যে ডান পায়ের গোড়ালির রগ কেটে দেয়, ডান পায়ের দাপনার শিরা ও মাংস কেটে দেয়।

আসামিদের উপর্যুপরি কোপে ভিকটিমের শরীরের বিভিন্ন অংশ ক্ষত বিক্ষত হয়। এই ঘটনায় গত ০৬ ডিসেম্বর ভিকটিমের দাদি মাসুমা বেগম বাদী হয়ে নড়াইল সদর থানায় ০৬ জনকে আসামি করে একটি মামলা রুজু করেন।

নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের নির্দেশনায় এ মামলার আসামিদের গ্রেফতারের লক্ষ্যে জেলা পুলিশের একাধিক টিম মাঠে নামে।

এরই ধারাবাহিকথায় গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ ডিসেম্বর জেলা গোয়েন্দা শাখা, নড়াইলের অফিসার ইনচার্জ জনাব মোঃ সাব্বিরুল আলম এর নির্দেশনায় ইন্সপেক্টর জনাব মাহমুদ আল ফরিদ ভূঁইয়া, এসআই(নিঃ) মোঃ আলী হোসেন,

এসআই(নিঃ) মোঃ ফিরোজ আহম্মেদ এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) রকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ যশোর জেলার কোতোয়ালি থানার রাজাপুর সাকিনস্থ জনৈক তরিকুল ইসলাম বাবু এর বসতবাড়ি হতে আসামি মোঃ রয়েল শেখ(৩২)কে আটক করেন।

গ্রেফতারকৃত আসামি মোঃ রয়েল শেখ(৩২) নড়াইল জেলার সদর থানাধীন দক্ষিণ নড়াইলের মোঃ নুর ইসলামের ছেলে। গ্রেপ্তারকৃত আসামি মোঃ রয়েল শেখ(৩২) কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আসামি

বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশ অপরাধ নিয়ন্ত্রণে সর্বদা তৎপর আছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews