1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিনাইদহ-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে কারণ দর্শানো নির্দেশ

  • শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহ-৩ আসনের আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সালাহউদ্দিন মিয়াজীকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে কারণ দর্শানো নির্দেশ দিয়েছেন মহেশপুর নির্বাচনী অনুসন্ধান কমিটি। আগামী ১৭ ডিসেম্বর বেলা ১১টার মধ্যে অভিযুক্ত প্রার্থীকে স্বশরীরে হাজির হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেন।

স্বতন্ত্র প্রার্থী শফিকুল আজম খান চঞ্চলের পক্ষে তার ব্যক্তিগত সহকারী সুফল কুমার বিশ্বাসের এমন লিখিত অভিযোগের প্রেক্ষিতে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে এ আদেশ দেন নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ রাজীব কুমার রায়।

অভিযোগে বলা হয়, গত ৬ ডিসেম্বর বেলা সাড়ে ১২টায় মহেশপুর মুক্তিযোদ্ধা নবনির্মিত কমপ্লেক্স ভবনে নৌকা প্রতীককে বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভায় নৌকার প্রার্থী হিসেবে প্রভাব খাটিয়ে মহেশপুর পৌর এলাকায় নির্বাচনী প্রস্তুতিমূলক সভায় নৌকার প্রার্থীর উপস্থিতিতে মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাত বলেছেন, ‘

মহেশপুর উপজেলায় ১১৭টি ভোট কেন্দ্রে আওয়ামী লীগ যেমন থাকবে তেমনি দুরমুজ বাহিনীও থাকবে। ১৯ তারিখ থেকে নতুন রুপে হবে আমাদের ভোটের রাজনীতির অগ্রযাত্রা।

আমি সামরিক বাহিনীর ভাষায় বলতে চাই, গণতন্ত্রের ভাষাও থাকবে, দুরমুজ বাহিনীর ভাষাও থাকবে। আওয়ামী লীগ করলে নৌকার কথা বলতে হবে। আওয়ামী লীগ করলে নৌকায় ভোট দিবে হবে। আওয়ামী লীগ করবেন নৌকায় ভোট দিবেন না, তাদেরকে কীভাবে মুখ চেপে ধরতে হয়, প্রতিহত করতে হয় সেটা দেখিয়ে দেয়া হবে।’

অভিযোগে বলা হয়, এই বক্তব্যে নৌকার প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সালাহউদ্দিন মিয়াজী উপস্থিত ছিলেন এবং তিনি কোনো প্রতিবাদ করেননি।অভিযোগের সত্যতা যাচাই করে এ বিষয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা নেওয়ার জন্য এই আদেশ দেওয়া হয়েছে।

আগামী ১৭ ডিসেম্বর অভিযুক্ত প্রার্থীকে কারণ দর্শানোর জবাব দিতে হবে। এরপর নির্বাচনী অনুসন্ধান কমিটি তার জবাব পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।এই আদেশে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘনের গুরুত্ব এবং নির্বাচনের স্বাধীনতা ও নিরপেক্ষতা রক্ষার জন্য নির্বাচন কমিশনের কঠোর অবস্থানের ইঙ্গিত দেওয়া হয়েছে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews