ফরিদপুর-৩ সদর আসনের আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল করেছেন নির্বাচন কমিশন (ইসি)।
আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এ রায় ঘোষনা করা হয়।
এর আগে ফরিদপুর-৩ সদর আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম হক ও স্বতন্ত্র প্রার্থী হামীম গ্রুপের চেয়ারম্যান এ.কে আজাদ একে অপরের বিরুদ্ধে প্রার্থিতা বাতিলের জন্য নির্বাচন কমিশনে (ইসি) বরাবর আবেদন করেছিলেন।
এতে শামীম হকের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের (নেদারল্যান্ডস) অভিযোগ আনা হয়।
একই সঙ্গে এ.কে আজাদ এর বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক।




Leave a Reply