1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পাইকগাছায় আদালতের এজলাসে পেট্রলবোমা নিক্ষেপ, পুড়ে গেছে কাঠগড়া

  • বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৬ বার পড়া হয়েছে

খুলনার পাইকগাছায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এজলাস কক্ষের জানালা দিয়ে এ পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে পাইকগাছায় এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বোমার আগুনের কারণে আসামির কাঠগড়া ও আইনজীবীদের বসার স্থান পুড়ে গেছে। ইতোমধ্যে খুলনা জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সহকারী পুলিশ সুপার, এসিল্যান্ড, থানার অফিসার ইনচার্জ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা যায়, এদিন ভোরে পাইকগাছায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষের ভাঙা জানালা দিয়ে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। এতে এজলাস কক্ষের আসামিদের কাঠগড়া, আইনজীবীদের বসার সোফায় আগুন ধরে যায়। পরে মসজিদে নামাজে যাওয়ার সময় মুসল্লিরা আগুন দেখতে পেয়ে আদালতে অবস্থানরতদের খবর দেয়। এরপর সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।

পরে এ ঘটনা জানাজানি হলে আগুন লাগার কারণ উদঘাটন করতে খুলনা জেলা পুলিশ সুপার সাইদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন, সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম,জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

বর্তমানে আদালত পাড়ায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন করা হয়েছে। পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, নাশকতাকারীরা অগ্নিসংযোগের ঘটনা ঘটাতে পারে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

-বিশেষ প্রতিনিধি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews