1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজ বৃদ্ধের লাশ ৫২ ঘন্টা পর উদ্ধার

  • সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ২৩০ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোরেলগঞ্জে শুক্রবার রাত আনুমানিক ১০.৩০ মিনিটে মোরেলগঞ্জ ফেরি থেকে মোবাইলে ভিডিও কলে কথা বলার এক পর্যায় পা ফঁসকে নদীতে পরে গিয়ে ডুবে যাওয়া বৃদ্ধ ফজলুল হকের (৭০) লাশ উদ্ধার করেছে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা।

মৃত ফজলুল হক পার্শ্ববর্তী ইন্দুরকানি উপজেলার জেন্নাত আলী শেখের ছেলে। মৃত ফজলুল হকের ছেলে বলেন, আমার শ্যালকের বিয়ে উপলক্ষে বরযাত্রী যাবার পথে ফেরি পারাপারের সময় আমার বাবা মোবাইলে কথা বলতে বলতে পা ফঁসকে নদীতে পড়ে যায়।তাৎক্ষণিক ভাবে আমি নদীতে ঝাঁপিয়ে পড়লেও তীব্র স্রোত থাকায় বাবাকে ধরতে পারি নি।

পরে স্থানীয়রা মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় উদ্ধার কাজ ব্যাহত হয়।

শনিবার সকালে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি চৌকস টিম ও খুলনা থেকে আগত ডুবরি দল এবং কোস্টগার্ড যৌথ ভাবে নদীতে প্রায় ৯ ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়েও উদ্ধার করতে পারে নি ফেরি থেকে পরে যাওয়া ফজলুল হককে।

পরে সোমবার (১১ ডিসেম্বর) রাত ২.৪৫ মিনিটে মোরেলগঞ্জ ফেরিঘাটে স্হানীয় জনসাধারণ একটি লাশ ভাসতে দেখে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে তাৎক্ষণিকভাবে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকতা প্রবীর কুমার দেবনাথের নেতৃত্বে একটি চৌকস টিম লাশটি উদ্ধার করে এবং ভাসমান লাশটি ফজলুল হকের(৭০) এটিও নিশ্চিত করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews