1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

খুলনায় পেঁয়াজের বাজারে অভিযান,জরিমানাতেও কমছে না দাম

  • সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৬১ বার পড়া হয়েছে

ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করার পর পরই সারাদেশের ন্যায় খুলনার বাজারে বাড়তে থাকে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম। বাজারগুলোতে ডাবল সেঞ্চুরি পার করে ২৪০ টাকা দামে বিক্রি করতে দেখা যায় সব ধরনের পেঁয়াজের। হঠাৎ এমন অস্বাভাবিক দাম বাড়ার কারণে পেঁয়াজ কেনা কমিয়েছেন সাধারণ ক্রেতারাও।

সোমবার (১১ ডিসেম্বর) নগরীর বাজার গুলোতে পাইকারি ও খুচরা পেঁয়াজের বাজার ঘুরে এমন চিত্রই দেখা যায়। এদিকে, পেঁয়াজের অতিরিক্ত দাম, মূল্য তালিকা ও ক্রয়—বিক্রয় রশিদ না থাকায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সোনাডাঙ্গা ট্রাক টার্মিনাল পাইকারি কাঁচা বাজার ও নিউমার্কেট খুচরা কাঁচা বাজারে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকারের অভিযানের খবর পেযে় অনেক পেঁয়াজ ব্যবসায়ীকে দোকান ছেডে় পালিয়ে যেতে দেখা যায়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার উপ—পরিচালক মোহাম্মদ সেলিম বলেন, ভারত রপ্তানি বন্ধ করে দেওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়। এ খবরে আমরা অভিযান চালিয়েছি। কিন্তু ব্যবসায়ীরা ক্রয়—বিক্রয়ের রশিদ দেখাতে পারেনি। তারা মূল্যবৃদ্ধি করে ভোক্তাদের কষ্ট দিচ্ছে।

দাম বাড়ায় খুচরা বাজারে পেঁয়াজের বিক্রির পরিমাণ আগের চেয়ে কমে গেছে। নগরীর বিভিন্ন এলাকার বাজারে দেখা গেছে বেশিরভাগ দোকানেই আগের পেঁয়াজ ছিল;

কিন্তু গতবৃহস্পতিবার সন্ধ্যা থেকে পেঁয়াজের দাম বাড়ার খবরে খুচরা বিক্রেতারা পেঁয়াজেরও দাম বাড়িয়ে দিয়েছে। বিক্রেতারা জানান, গতবৃহস্পতিবার দেশি পেঁয়াজ ছিল ১৩০ টাকা আর ভারতীয় পেঁয়াজ ১০০—১১০ টাকা কেজি। সোমবারে এসে দেশি ২২০ থেকে ২৪০ আর ভারতীয় পেঁয়াজ ২০০ থেকে ২২০ টাকা হয়েছে। আগে যে ক্রেতা ২ কেজি পেঁয়াজ কিনতো সে এখন আধা কেজি কিনছে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews