1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে চার থানার অফিসার ইনচার্জগণের বিদায়ী সংবর্ধনা

  • রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২৭১ বার পড়া হয়েছে

নড়াইলে চার থানার অফিসার ইনচার্জগণের বিদায়ী সংবর্ধনা

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমান প্রতিনিধি:

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ভিত্তিতে একই সাথে নড়াইলের ০৪টি থানার অফিসার ইনচার্জদের বদলি হয়। একই সাথে ০৪টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলির বিষয়টি স্মরণীয় রাখতে বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করেন জেলা পুলিশের কর্ণধার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয়।

অদ্য ০৯ ডিসেম্বর ২০২৩খ্রিঃ বিকাল ১৫ঃ০০ ঘটিকার সময় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ বিদায়ী অফিসার ইনচার্জগণের সম্পর্কে স্মৃতিচারণ করেন।

বিদায়ী অতিথিবৃন্দও নড়াইল জেলা পুলিশে তাদের কর্মকাণ্ডের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় এত সুন্দরভাবে মনোরম পরিবেশে তাদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করায় তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন,

“আমি সকলের প্রাপ্য সম্মানটুকু দিতে পছন্দ করি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ থেকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে বলেন।” তিনি তাদের সবার ভবিষ্যৎ জীবনে সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।

পরিশেষে পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয় নড়াইল সদর থানার বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, লোহাগড়া থানার বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন,

কালিয়া থানার বিদায়ী অফিসার ইনচার্জ শেখ তাসমীম আলম এবং নড়াগাতী থানার বিদায়ী অফিসার ইনচার্জ সুকান্ত সাহার হাতে ক্রেস্ট ও বিদায়ী উপহার সামগ্রী তুলে দেন।

এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়া সার্কেল); নড়াইলসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইউনিট প্রধানগণ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews