1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

প্রতীক বরাদ্দের আগেই পোস্টার শেয়ার করে জাপা প্রার্থী মিল্টন মোল্লার প্রচারণা

  • মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১২৫ বার পড়া হয়েছে

 প্রতিক বরাদ্দের আগেই ফেসবুকে পোস্ট শেয়ার করে নাঙ্গল প্রতীকের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন নড়াইল-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী মিল্টন মোল্লা। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

নির্বাচনের বাকি এখনও এক মাসের বেশি। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে প্রার্থীদের যাচাই-বাছাই। ১৮ ডিসেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে। এরপর শুরু হবে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা। কিন্তু নড়াইল-১ আসনে দেখা গেছে তার ভিন্ন চিত্র।

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে পোস্টারিং ও প্রচারণা চালাচ্ছেন এ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. মিল্টন মোল্যা। দেখা গেছে, ফেসবুকে Mohammed Milton Molla নামে তার নিজ আইডিতে গত কয়েকদিন ধরে পোস্ট ও গতকাল একই আইডির ডে অপশনে একটি সাদাকালো পোস্টার শেয়ার করেছেন।

যার ওপরের দিকে রয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের ছবি এবং নিচের অংশে বড় করে জাতীয় পার্টি থেকে নড়াইল-১ আসনে মনোনীত প্রার্থী মো. মিল্টন মোল্যার ছবি।

পোস্টারে লেখা রয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ তে ৯৩ নড়াইল-১ আসন নির্বাচনী এলাকায় জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তারুণ্যের অহংকার নড়াইলবাসীর প্রিয় মুখ মো. মিল্টন মোল্যাকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে নড়াইল-১ নির্বাচনী এলাকার উন্নয়ন করার সুযোগ দিন। এদিকে ফেসবুকে পোস্ট করার বিষয়টি অকপটে স্বীকার করে মো. মিল্টন মোল্যা বলেন,

আমি তো নির্বাচনী এলাকায় পোস্টার লাগায়নি। লাঙ্গল প্রতীকের পোস্টতো যে কোনো সময় দেওয়া যায়। সারাবছরই প্রাচরণা চালানো যায়। সেভাবেই ফেসবুকে প্রচারণা চালাচ্ছি। এ ব্যাপারে নড়াইল-১ আসনে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনু সাহা বলেন,

নির্বাচনী আচরণবিধি যে ভঙ্গ করবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন,আমরা তদন্ত করে দেখব নির্বাচনী আইনের নিয়মের ব্যাপ্তায় ঘটিয়ে বা নির্বাচনী আইন লঙ্ঘন করে প্রচার প্রচারণা করলে শাস্তি পেতে হবে ।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews