1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিএনপির নুতন কর্মসূচী-৬ ও ৭ ডিসেম্বর অবরোধ,১০ডিসেম্বর মানববন্ধন

  • সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১১৫ বার পড়া হয়েছে

এক দফা দাবিতে দশম দফায় আবারও আগামী বুধ এবং বৃহস্পতিবার সারাদেশে সর্বাত্মক ৪৮ ঘণ্টা অবরোধের ডাক দিয়েছে বিএনপি। এছাড়াও রবিবার (১০ ডিসেম্বর)  আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে জেলা সদরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

অপরদিকে, বিএনপির সমর্থনে আগামী ৬ ও ৭ ডিসেম্বর (বুধবার ও বৃহস্পতিবার) সারাদেশে অবরোধ কর্মসূচি পালন করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি।

সেই সঙ্গে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুম, খুন, গায়েবি মামলা, মিথ্যা মামলা, রাজনৈতিক নেতাকর্মী ও নাগরিকদের পরিবারের সদস্যদের গ্রেফতার ও সাজার প্রতিবাদে সারাদেশে মানববন্ধন পালন করা হবে।

এদিকে, সোমবার এক বিবৃতিতে অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালনের জন্য নেতাকর্মী ও দেশবাসীকে আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে অলি আহমদ বলেন, “প্রিয় দেশবাসী সাহসিকতার সাথে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করুন। ভয় পেলে চলবে না।

আপনাদের নীরবতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিবে। নিজের নাগরিক অধিকার আদায়ে সোচ্চার হোন। অন্যথায় কেউ এই সমস্যা থেকে বের হওয়ার পথ পাবেন না।”সোমবার সারাদেশে পালিত হচ্ছে বিএনপি ঘোষিত নবম দফার দ্বিতীয় দিনের অবরোধ কর্মসূচি।

ডেস্ক রিপোর্ট

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews