1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকায় বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) নৌকার প্রার্থী ড. শাম্মীর মনোনয়ন বাতিল

  • সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৯ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকায় বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) নৌকার প্রার্থী ড. শাম্মীর মনোনয়ন বাতিল

অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকায় বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদের মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।সোমবার (৪ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টায় এ ঘোষণা দেন তিনি।

আসনটিতে তিনজন প্রার্থীর মধ্যে মুক্তিজোটের মো. আসাদুজ্জামানের মনোনয়ন ফরম বাতিল হয়েছে। আর পঙ্কজ দেবনাথ ছাড়াও বৈধ দুই প্রার্থী হলেন- জাতীয় পার্টির মো. মিজানুর রহমান এবং মুক্তিজোটের আরেক প্রার্থী হৃদয় ইসলাম চুন্নু।

রিটার্নিং কর্মকর্তার আদেশ আপিলেও বহাল থাকলে বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত পঙ্কজ দেবনাথ হতে যাচ্ছেন বরিশাল-৪ আসনের শক্তিশালী প্রার্থী। এই আসনে আওয়ামী লীগের বিকল্প কোনো প্রার্থীও নেই।

এর আগে রোববার মনোনয়ন যাছাই-বাছাইকালে শাম্মী আহমেদকে অস্ট্রেলিয়ার নাগরিক দাবি করে তার প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন করেন স্বতন্ত্র প্রার্থী ও বরিশাল-৪ আসনের বর্তমান এমপি পঙ্কজ দেবনাথ।

অপরদিকে পরিবহন ব্যবসায় আয়কর বকেয়ার অভিযোগ তুলে পঙ্কজ দেবনাথের মনোনয়নন বাতিলের দাবি করেন ড. শাম্মী। এ নিয়ে দুপক্ষের যুক্তি উপস্থাপনের পর রিটার্নিং কর্মকর্তা সোমবার আদেশের দিন ধার্য করেন। আজ বিকেলে তিনি ড. শাম্মীর মনোনয়ন বাতিল এবং পঙ্কজ দেবনাথকে বৈধ প্রার্থী বলে ঘোষণা করেন।

অনলােইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews