1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অবরোধ ডেকে মাঠে নেই, ভাড়াটে লোক দিয়ে আগুন:ডিবি হারুন

  • সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৫১ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, যারা অবরোধ ডেকেছে তাদের কেউ মাঠে থাকে না। ভাড়া করে কিছু লোক এনে আগুন লাগানোর চেষ্টা করে। গোয়েন্দা পুলিশ কাজ করছে। নাশকতাকারীদের কোনও ছাড় দেওয়া হবে না।সোমবার ( ৪ ডিসেম্বর)  দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিবিতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হারুন বলেন, রাস্তায় প্রচুর গাড়ি চলাচল করে। সড়কে যানজট লেগে আছে। যারা অবরোধ ডাকছে তাদের কেউ মাঠে থাকে না। ভাড়া করে কিছু লোক এনে আগুন লাগানোর চেষ্টা করে, ককটেল মারার চেষ্টা করে। তাদের আমরা গ্রেফতার করেছি। তারা স্বীকার করেছে কোন ভাই টাকা দিচ্ছে।

সেই ভাইদের আমরা গ্রেফতার করেছি। গ্রেফতারের পর তারা আদালতে গিয়ে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে দায় স্বীকার করেছে। আমাদের গোয়েন্দা পুলিশের প্রতিটি টিম কাজ করছে। যারাই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের নাম-নম্বর আমরা পেয়েছি। কাউকেই ছাড় দেওয়া হবে না।

নির্বাচনকে সামনে রেখে বড় কোনও নাশকতার পরিকল্পনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, তফসিল ঘোষণা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা পুলিশ নির্বাচন কমিশনের দিকনির্দেশনায় কাজ করছে। আমরা মনে করি সুষ্ঠু নির্বাচন যারা বাধাগ্রস্ত করবে, আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করবে,

ভাঙা গাড়িতে আগুন লাগালেই সব কিছু থেমে যাবে, তা নয়। বিচ্ছিন্ন কিছু স্থানে আগুন লাগিয়ে মানুষকে যারা আতঙ্কিত করার চেষ্টা করলে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর এসব বিচ্ছিন্ন ঘটনার প্রতিক্রিয়া মানুষের মাঝে নেই। মানুষ জীবনের প্রয়োজনে রাস্তায় বের হয়েছে। থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ মাঠে আছে।

নির্বাচন কমিশন থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের চিঠি দেওয়া হয়েছে– এ বিষয়ে তিনি বলেন, আমরা এখনও এমন চিঠি পাইনি। তবে নির্বাচন কমিশনের নির্দেশনায় আমরা কাজ করছি।

যারা ওয়ারেন্টভুক্ত আসামি, তালিকাভুক্ত আসামি তাদের গ্রেফতার করা আমাদের রুটিন ওয়ার্ক। সেটা আমরা করছি।

ডেস্ক রিপোর্ট

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews