1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সিরাজগঞ্জ-৫ আসনে সাবেক মৎস্যমন্ত্রীর জামাই শশুরের লড়াই

  • রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ-৫ আসনে সাবেক মৎস্যমন্ত্রীর  জামাই শশুরের লড়াই 

মো:দিল,সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামাই-শ্বশুরের লড়াই দেখার অপেক্ষায় এলাকাবাসী। দলীয় মনোনয়ন না পেয়ে জেলা পরিষদ চেয়ারম্যানের পদ ছেড়েছেন শ্বশুর আব্দুল লতিফ বিশ্বাস।

পাশাপাশি মেয়ের জামাই নুরুল ইসলাম সাজেদুলও উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন। দুজনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

একই আসনে জামাই-শ্বশুর স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বেলকুচি-চৌহালীর ভোটার ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনা চলছে।

সিরাজগঞ্জ-৫ আসনে জামাই-শ্বশুর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় নানা আলোচনা চলছে। তাদের মধ্যে সর্বপ্রথম নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন জামাই নুরুল ইসলাম সাজেদুল।

তিনি দীর্ঘদিন হলো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন। এ জন্য তিনি বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন এবং মনোনয়নপত্র উত্তোলন করেন।

আর শ্বশুর আব্দুল লতিফ বিশ্বাস আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র উত্তোলন করেন। দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে তিনি স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলে জমা দেন। তিনি সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী।

এই আসনে জামাই-শ্বশুরের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। জামাই নুরুল ইসলাম সাজেদুল বেলকুচি ডিগ্রি কলেজের ছাত্র সংসদের ভিপি হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন।

আব্দুল লতিফ বিশ্বাস ইউনিয়ন পরিষদ, বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। ২০০৮ সালের নির্বাচনে আব্দুল লতিফ বিশ্বাস এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

এরপর ২০১৪ সালে এই আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান শিল্পপতি আব্দুল মজিদ মণ্ডল। ২০১৮ নির্বাচনে আব্দুল মজিদ মণ্ডলের ছেলে আব্দুল মমিন মণ্ডল এই আসনে মনোনয়ন পেয়ে নির্বাচিত হন। এবারও তিনি মনোনয়ন পেয়েছেন। জামাই-শ্বশুরের লড়াই দেখার অপেক্ষায় সিরাজগঞ্জবাসী।

এ বিষয়ে নুরুল ইসলাম সাজেদুল বলেন, ‘দলের নেতাকর্মী ও এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে আমি সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। এ ছাড়া আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছি। আশা করি, এমপি হিসেবে আমি বিজয়ী হব।’

আব্দুল লতিফ বিশ্বাস বলেন, ‘আমি দলীয় মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু আমাকে দেওয়া হয়নি। আওয়ামী লীগের নেতা-কর্মীরা আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাপ দিচ্ছেন। তারা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি।’

এ বিষয়ে বেলকুচি উপজেলার জহুরুল ইসলাম বলেন, ‘বেলকুচিতে আওয়ামী লীগের রাজনীতিতে আব্দুল লতিফ বিশ্বাসের অবদান রয়েছে। এলাকায় তিনি ব্যাপক জনপ্রিয়। তবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করলে তিনি নিশ্চিত বিজয়ী হতেন।

কিন্তু যাঁরা দল করেন, তাঁরা স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেবেন বলে আমার মনে হয় না। জামাই-শ্বশুর প্রার্থী হওয়ায় অনেকেই দ্বিধাবিভক্তির মধ্যে পড়েছেন। দুজনে নির্বাচন করলে নৌকার প্রার্থী সুবিধা পাবেন।’

চৌহালী উপজেলার শহিদুল ইসলাম বলেন, ‘জামাই-শ্বশুর যেকোনো একজন নির্বাচন করলে নৌকার প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

এখানে আওয়ামী লীগের দুটি গ্রুপ আছে। একটি অংশ বর্তমান এমপির সঙ্গে, আরেকটি অংশ জামাই-শ্বশুরের সঙ্গে। তাদের নিজেদের মধ্যে ভোট কাটাকাটি হবে। এ জন্য নৌকা মার্কা সুবিধা পাবে।’  

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews