1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

হরিঢালী সরকারি প্রাথমিক স্কুলের মেহগনি গাছ গোপনে বিক্রি

  • শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১৯২ বার পড়া হয়েছে

 হরিঢালী ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ বিক্রির ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তদন্তপূর্বক গাছ কাটার সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গেলে গাছ কাটার সত্যতা মিলেছে।

স্থানীয়রা জানান, পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের ৭৫ নম্বর দক্ষিণ হরিঢালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারপাশের সীমানা বরাবর  ৫০ টির মত বড় বড় মেহগনি গাছ রয়েছে। প্রায় ৪০ বছর আগে স্কুল কর্তৃপক্ষ এই গাছগুলো রোপন করে। বর্তমানে মূল্যবান এ গাছগুলো স্কুল সীমানা জুড়ে শোভাবর্ধন করছে। গত ২৭ নভেম্বর স্কুল চলাকালীন প্রায় ৫০ হাজার টাকার মূল্যের একটি মেহেগনি গাছ কে বা কারা কেটে নিয়ে যায়। পরের দিন আরেকটা গাছ কাটতে শুরু করলে এলাকাবাসীর বাঁধার কারণে তা বন্ধ হয়ে যায়।

স্কুলের পাশের বাড়ির আফিল সরদার জানান, স্কুলের পিছনে একটি মেহগনি গাছ বেপারিরা কেটে নিয়ে গেছে। এলাকার মান্নান সরদার জানান, হরিদাশকাটি গ্রামের জনৈক রুহুল আমিন বেপারি মেহগনি গাছ কিনেছেন। গাছটির বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। তিনি আরো জানান, ঘটনার পরদিন আবারো স্কুলের পিছনে আর একটি বড় মেহগনি গাছ কাটা শুরু করলে এলাকাবাসীর বাঁধার কারণে তা বন্ধ হয়ে  যায়।

স্কুল ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আব্দুল সাত্তার মোল্লা জানান, স্কুলের প্রধান শিক্ষকের কারসাজিতে এই গাছ বিক্রি হয়েছে। তিনি আরো জানান, ম্যানেজিং কমিটিকে পাশ কাটিয়ে কৌশলে স্কুলের দাতা সদস্য বিষে দে ও এলাকার জনৈক সুমঙ্গল কে দিয়ে প্রধান শিক্ষক এ গাছ বিক্রি করেছেন।

স্কুলের প্রধান শিক্ষক রাধারানী দাশের কাছে জানতে চাইলে তিনি জানান, কে বা কারা রাতের আঁধারে গাছ কেটে নিয়ে গেছে। স্কুল চলাকালীন সময়ে গাছ কাটা হয়েছে আবার পরের দিন স্কুল চলাকালীন সময়ে আরেকটি গাছ কাটতে আসার ঘটনা জানতে চাইলে তিনি সদুত্তোর দিতে পারেননি।

এ বিষয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অমর ঘোষের সাথে মুঠোফোনে যোগাযোগ করতে গেলে তার ফোন বন্ধ পাওয়া যায়।এলাকাবাসী জানায়, এই ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে স্কুলের প্রায় বিশ লাখ টাকা মূল্যের অবশিষ্ট গাছগুলো এভাবে হারিয়ে যাবে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews