1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সংসদ নির্বাচনে কুষ্টিয়া জেলায় মোট ৪৬ জন মনোনয়ন পত্র জমা

  • শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৪৩৬ বার পড়া হয়েছে

সংসদ নির্বাচনে কুষ্টিয়া জেলায় মোট ৪৬ জন মনোনয়ন পত্র জমা 

কে এম শাহীন রেজা, নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া :

দ্বাদশ সংসদ নির্বাচনে দেশ ব্যাপী মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন গত ৩০ তারিখ বৃহস্পতিবার। বিকাল ৫টার পর কুষ্টিয়া নির্বাচন অফিস সুত্রে জানা যায় কুষ্টিয়া জেলার ৪টি আসনে মোট ৪৬ জন প্রার্থী মনোনয়ন জমা দেন।

এ সময় কুষ্টিয়া ১ আসনের দলীয় নৌকার কান্ডারী আ ক ম সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া ৩ আসনের নৌকার কান্ডারী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ

ও কুষ্টিয়া ৪ আসনের দলীয় নৌকার কান্ডারী ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ রিটার্ণিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেন। 

মনোনয়ন জমা দেওয়ার পর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেন, সাধারণ দৃষ্টিতে এই নির্বাচন পেছানো বা আর পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই এবং ভোট নিয়ে কোনো চ্যালেঞ্জও নেই।

কারণ, সাধারণ মানুষের উৎসাহ এবং উৎসব আমেজে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে। ভয়েস অব অ্যামেরিকার প্রতিবেদন নিয়ে প্রশ্নের জবাবে হানিফ বলেন, সবরকম চেষ্টার পরও যদি কোনো দল নির্বাচনে না আসে তবে এই নির্বাচন পক্ষপাতমূলক বলা যাবে না।

সেটা বাংলাদেশের এই নির্বাচনের বাস্তব চিত্র নয়। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় নিজের মনোনয়নপত্র দাখিল শেষে হানিফ সাংবাদিকদের এসব কথা বলেন।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে কুষ্টিয়া জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কাছে কুষ্টিয়া-৩ সদর আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন মাহবুবউল আলম হানিফ।

কুষ্টিয়া পিটিআই রোডের নিজ বাসভবন থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পায়ে হেটে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

একই সময় কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ তার মনোনয়নপত্র কুষ্টিয়া জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এহেতেশাম রেজার কাছে দাখিল করেন।

এর আগে কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহাসিন কুষ্টিয়া-৩ সদর আসনের দলীয় মনোনয়নপত্র জমা দেন।

এছাড়াও জেলার অন্যান্য উপজেলায় বিভিন্ন দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়পত্র সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট জমা দিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews