1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যে কারণে বাবার দাফন আটকে দিলো ৫ মেয়ে

  • বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৫০ বার পড়া হয়েছে

যে কারণে বাবার দাফন আটকে দিলো ৫ মেয়ে

খুলনার পাইকগাছা উপজেলায় ছেলের নামে সম্পত্তি লিখে দেওয়ায় বাবার মরদেহ দাফন করতে দিচ্ছেন না পাঁচ মেয়ে। এ ঘটনায ছেলে মামুন মরদেহ বাড়িতে রেখে স্ত্রী-সন্তানকে নিয়ে পালিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার গদাইপুর ইউনিয়নের ঘোষাল গ্রামে পুলিশের হস্তক্ষেপে মরদেহ দাফনের চেষ্টা অব্যাহত রয়েছে।

জানা গেছে, সাকাত গাজী কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে ছেলে মামুন গাজী তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সাকাত গাজী হাসপাতালে থাকাকালে কৌশলে বিষয় সম্পত্তি লিখে নেয় মামুন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৪টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সাকাত গাজী। মরদেহ বুধবার (২৯ নভেম্বর) সকাল ৮টায় বাড়িতে নিয়ে আসে। দাফন করার সময় মামুনের পাঁচ বোন বাধা দেন।

গোসলের সময় মৃত সাকাত গাজীর হাতের বুড়ো আঙুলে টিপ দেওয়ার ছাপ পাওয়া যায়। খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ এলে মামুন তার পরিবার নিয়ে পালিয়ে যায়। সাকাত গাজী ১ ছেলে ৫ মেয়ে ও স্ত্রীকে রেখে গেছেন।

এ বিষয়ে সাকাত গাজীর মেয়ে লাবনী আক্তার জানান, আমার ভাই আব্বার অসুস্থতার সুযোগে সম্পত্তি লিখে নিয়েছেন।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, খবর পেয়ে সঙ্গীয় ফোর্স পাঠিয়ে আলোচনার মাধ্যমে মরদেহ দাফনের চেষ্টা অব্যাহত আছে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews