1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর-৩ আসনে আ’লীগ সমর্থিত প্রার্থী বাফুফে সহ-সভাপতি কাজী নাবিলের মনোনয়ন জমা

  • বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৪৯ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে যশোর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কাজী নাবিল আহমেদ। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় তিনি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের উদ্দেশে যশোর-৩ আসনের দুই বারের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা যশোর-৩ আসনে আমাকে তৃতীয়বারের মতো দলীয় মনোনয়ন দিয়েছেন। এজন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

যশোর ২তিনি বলেন, ‘জনগণের সরব অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু, অবাধ নির্বাচনের ব্যাপারে গুরুত্বারোপ করেছেন। আমরা আনন্দিত বিভিন্ন দলের প্রার্থী ও তাদের সমর্থকরা উৎসাহের সঙ্গে নির্বাচনে অংশ নিচ্ছেন।

যশোর ৩

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আবারও যশোর সদরের মানুষের সেবা করার জন্য মনোনীত করেছেন। আমি জনগণের ভোটে জয়লাভ করে আবারও জনগণের জন্য কাজ করবো, ইনশাআল্লাহ।’গত ২৮ নভেম্বর কাজী নাবিল আহমেদের পক্ষে মনোনয়নপত্র ক্রয় করা হয়।

যশোর ৪

এর আগে, সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে যশোর শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কাজী নাবিল। এরপর বেলা সাড়ে ১১টায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের কাছে মনোনয়নপত্র জমা দেন।

জমাদান শেষে মিছিল নিয়ে গরিব শাহ মাজারে গিয়ে দোয়া-প্রার্থনা করেন। এরপর যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলী রেজা রাজুর কবর জিয়ারত করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কাজী নাবিল আহমেদের সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান পিকুল,

যশোর পৌরসভার মেয়র আওয়ামী লীগ নেতা হায়দার গণি খান পলাশ, সদর উপজেলা চেয়ারম্যান যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ চৌধুরী, মেহেদী হাসান মিন্টু, এসএম আফজাল হোসেন প্রমুখ।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews