1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পায়ের রগ কেটে ছাত্রলীগ কর্মীকে হত্যা

  • বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৩১৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের মীরসরাইয়ে জিয়াউল হাসান জুয়েল (২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার (২৯ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার মিঠানালা ইউনিয়নের নতুন রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

জুয়েল ওই ইউনিয়নের হাদিমুছা এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে। তিনি ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন।পুলিশ ও এলাকাবাসী জানায়, রাতে দারোগারহাট বাজার থেকে বাড়ি ফেরার সময় প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে ও বুকে ছুরিকাঘাত করে ফেলে যায়।

পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিছুদিন আগেও আধিপত্য বিস্তার নিয়ে জুয়েলের সঙ্গে প্রতিপক্ষের লোকজনের ঝামেলা হয়েছিল। ওই ঘটনার জেরে তিনি খুন হতে পারেন।

মিঠানালা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) কামাল উদ্দিন বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছি। তবে কে বা কারা তাকে খুন করেছে সেটি জানি না।

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহিম জামাল বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই জুয়েলের মৃত্যু হয়। আমরা পুলিশকে খবর দিলে তারা মরদেহ নিয়ে যায়।

মীরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসদু করিম রানা বলেন, ‘জুয়েল ছাত্রলীগের কর্মী। তার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাই।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে জিয়াউল হাসান জুয়েল হত্যার শিকার হয়েছে। দুর্বৃত্তরা দুই পায়ের রগ কেটে ফেলার পাশাপাশি তার শরীরে একাধিক স্থানে কুপিয়ে জখম করে।

ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেস্ক রিপোর্ট

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews