1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে ছিনিয়ে নেওয়া মালামাল উদ্ধারসহ ২জন গ্রেফতার

  • বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ২৫৮ বার পড়া হয়েছে

নড়াইলে ছিনিয়ে নেওয়া মালামাল উদ্ধারসহ ২জন গ্রেফতার

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমাণ প্রতিনিধি:

জনৈক কানিজ রহমান রিমা (১৭) ও তার বন্ধু হাবিবুল্লাহ শিকদার (২৩) নামে দুজন ব্যক্তি অদ্য ২৯/১১/২০২৩ খ্রিঃ তারিখ সকাল অনুমান ১১.০০ ঘটিকায় নড়াইল ভওয়াখালী সাকিনস্থ বউ বাজারে একটি মোটরসাইকেল গ্যারেজে হাবিবুল্লাহ শিকদার এর মোটরসাইকেল বিক্রয়ের জন্য যায়।

গ্যারেজে যাওয়ার পর সেখানকার শ্রী নিপুল বিশ্বাস নামে একজনের সাথে হাবিবুল্লাহ শিকদার এর ২৫,০০০/- টাকায় মোটরসাইকেলটি বিক্রয়ের জন্য কথা বার্তা ঠিক হয়।

উক্ত ব্যক্তি তাদের মোটরসাইকেল নিয়ে বিকাল ০৩.০০ ঘটিকায় পুনরায় গ্যারেজে যাওয়ার জন্য বলে। তারা পুনরায় বিকাল অনুমান ০৩.০০ ঘটিকার সময় ভওয়াখালী বউ বাজারে মোটর সাইকেল গ্যারেজে যায়।

তখন উক্ত আসামি মোটর সাইকেলের খরিদ্দার দেখানোর কথা বলে বিকাল অনুমান ০৩.৩০ ঘটিকার সময় কৌশলে তাদের নড়াইল পৌরসভাধীন বেতবাড়িয়া সাকিনস্থ জনৈক মোস্ত সাহেব এর ইট ভাটায় নিয়ে যায়।

উক্ত ইট ভাটায় পূর্বে থেকে আসামি শ্রী সুজন কুমার বিশ্বাস ও স্বপন বিশ্বাস ওৎ পেতে ছিল। আসামিরা সকলে পরস্পর যোগসাজশে তাদের ইট ভাটার পশ্চিম পার্শ্বে নিয়ে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে মেয়েটার গলায় থাকা লকেট সহ একটি স্বর্নের চেইন ও কানে থাকা এক জোড়া স্বর্নের কানের পাশা ছিনিয়ে নেয়।

যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০,০০০ টাকা। পরে খবর পেয়ে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওবাইদুর রহমান এর তত্ত্বাবধানে এসআই মোঃ শেখ সুজাত আলী সঙ্গীয় ফোর্সসহ নড়াইল পৌরসভাধীন

ভওয়াখালী সাকিনস্থ এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস এর বাড়ির সামনে হতে দুইজন আসামি সুজন বিশ্বাস (২৯) ও শ্রী নিপুল দেবনাথ (২৮)’দের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সুজন বিশ্বাস নড়াইল সদর থানাধীন বেদবাড়িয়া গ্রামের শ্রী নির্মল বিশ্বাস এর ছেলে এবং শ্রী নিপুল দেবনাথ নড়াইল সদর থানাধীন ভাওয়াখালী গ্রামের শ্রী কুমারেশ দেবনাথ এর ছেলে।

অপর একজন আসামি কৌশলে দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় আসামিদের নিকট হতে ছিনিয়ে নেওয়া একটি স্বর্ণের চেইন ও একটি কানের পাশা উদ্ধার করা হয়।

এ বিষয়ে গ্রেফতারকৃত দু’জন ও পলাতক একজন মোট তিনজনের নামে নড়াইল সদর থানায় দস্যুতা আইনে মামলা রুজু হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে জেলা পুলিশ মানুষের জানমালের নিরাপত্তায় সর্বদা তৎপর রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews