1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইল দেবভোগে শ্রী শ্রী কৃষ্ণের রাস উৎসব-২০২৩ পরিদর্শন করেন পুলিশ সুপার মহোদয়

  • বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ২১১ বার পড়া হয়েছে

নড়াইল দেবভোগে শ্রী শ্রী কৃষ্ণের রাস উৎসব-২০২৩ পরিদর্শন করেন পুলিশ সুপার মহোদয় 

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমাণ প্রতিনিধি:

নড়াইলের শেখহাটি ইউনিয়নের শ্রী শ্রী রাধারমন স্মৃতি তীর্থ মন্দিরে ৪৩ তম শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও রাস উৎসব-২০২৩ অনুষ্ঠান নড়াইল জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয় পরিদর্শন করেন।

এটি সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় ধর্মীয় উৎসব। এ সময়ে পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন,  প্রতিটা ধর্মেই বলা আছে মানব ধর্মের কথা, প্রতিটি ধর্মেই দুটি কথা আছে যথা: সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা অর্থাৎ সৃষ্টিকর্তা একজন আছেন তা বিশ্বাস করা এবং সৎ কাজ করা অর্থাৎ মিথ্যা কথা না বলা, অন্যের সম্পদ গ্রাস না করা,

জিনা/ব্যভিচার না করা, চুরি, ডাকাতি না করা ইত্যাদি । তিনি আরও বলেন, “বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। আমরা এই চেতনায় বিশ্বাসী।” পরিশেষে যেকোন প্রোগ্রামে জেলা পুলিশ তাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করবে সে প্রতিশ্রুতি ব্যক্ত করে পুলিশ সুপার মহোদয় তার বক্তব্য শেষ করেন।

এ সময় তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্); অফিসার ইনচার্জ জনাব মোঃ ওবাইদুর রহমান, নড়াইল সদর থানা;

অফিসার ইনচার্জ জনাব মোঃ সাব্বিরুল আলম, জেলা গোয়েন্দা শাখা নড়াইলসহ নড়াইল জেলা পূঁজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুমার কুন্ডু, শেখহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব গোলক কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews