1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের ৬টিসহ খুলনা বিভাগের ৩৬ আসনে জাতীয় পার্টির প্রার্থী হলেন যারা

  • মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৪০০ বার পড়া হয়েছে

যশোরের ৬টিসহ খুলনা বিভাগের ৩৬ আসনে জাতীয় পার্টির প্রার্থী হলেন যারা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু ২৮৯টি আসনে পার্টির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। এরমধ্যে রওশন এরশাদের আসন খালী রাখা হয়েছে ও এরশাদ পুত্র সাদ এরশাদকে রংপুর-২ আসন থেকে মনোনয়ন দেয়া হয়নি।

জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেলেন যারা :
যশোর-১ আসনে আক্তারুজ্জামান, যশোর-২ ফিরোজ শাহ, যশোর-৩ মাহবুব আলম, যশোর-৪ জহুরুল হক, যশোর-৫ এম এ হালিম, যশোর-৬ জি এম হাসান। খুলনা-১ আসনে কাজী হাসানুর রশিদ, খুলনা-২ গাউসুল আজম, খুলনা-৩ আব্দুল্লাহ আল মামুন, খুলনা-৪ ফরহাদ আহমেদ, খুলনা-৫ শহীদ আলম, খুলনা-৬ শফিকুল ইসলাম মধু।

সাতক্ষীরা-১ আসনে সৈয়দ দিদার বখত, সাতক্ষীরা-২ আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা-৩ অ্যাড. আলিফ হোসেন, সাতক্ষীরা-৪ মাহবুবুর রহমান। বাগেরহাট-১ আসনে কামরুজ্জামান, বাগেরহাট-২ হাজারা শহীদুল ইসলাম, বাগেরহাট-৩ মনিরুজ্জামান মনি, বাগেরহাট-৪ সাজন কুমার মিস্ত্রী।

নড়াইল-১ আসনে মিল্টন মোল্লা, নড়াইল-২ অ্যাড. খন্দকার ফায়কুজ্জামান ফিরোজ।মেহেরপুর-১ আসনে আব্দুল হামিদ, মেহেরপুর-২ কেতাব আলী।
কুষ্টিয়া-১ আসনে শাহরিয়ার জামিল জুয়েল, কুষ্টিয়া-২ শহীদুল ইসলাম ফারুকী, কুষ্টিয়া-৩ নাফিজ আহমেদ খান টিটু, কুষ্টিয়া-৪ আয়ান উদ্দিন।

চুয়াডাঙ্গা-১ আসনে অ্যাড. সোহরাব হোসেন, চুয়াডাঙ্গা-২ রবিউল ইসলাম।ঝিনাইদহ-১ আসনে মনিকা আলম, ঝিনাইদহ-২ মেজর (অব.) মাহফুজুর রহমান, ঝিনাইদহ-৩ আব্দুর রহমান, ঝিনাইদহ-৪ এমদাদুল ইসলাম বাচ্চু।মাগুরা-১ আসনে সিরাজুস সায়েফিন সাঈফ, মাগুরা-২ মুরাদ আলীকে পার্টির মনোনয়ন প্রদান করা হয়েছে।

এদিকে, জাতীয় পার্টি এদিন মোট ২৮৯ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এছাড়া ১১টি আসনে পরে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। এরমধ্যে রংপুর-১ আসনে মনোনয়ন পাননি দল থেকে বহিস্কৃত সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

রুস্তম আলী ফরাজী পিরোজপুর-৩ আসনে মনোনয়ন পাননি। সাদ এরশাদ রংপুর-২ আসনেও মনোনয়ন পাননি। একইসাথে খালি রাখা হয়েছে ময়মনসিংহ-৪ বা রওশন এরশাদের আসনটিও।

ডেস্ক রিপোর্ট

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews