1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

খালেদা জিয়ার উপদেষ্টা একরামুজ্জানান স্বতন্ত্র প্রার্থী

  • মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২৪২ বার পড়া হয়েছে

খালেদা জিয়ার উপদেষ্টা একরামুজ্জানান স্বতন্ত্র প্রার্থী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ এ কে একরামুজ্জামান স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এর আগে বেলা ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে পুলিশের করা বিস্ফোরক মামলায় হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি। আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেছেন।

মামলা সূত্রে জানা যায়, নাসিরনগর উপজেলা সদরের কাঁশফুল রেস্তোরার সামনে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গত ২ নভেম্বর বিস্ফোরক আইনে ৩৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন উপপরিদর্শক (এসআই) রুপন নাথ।

সরকারি কাজে বাধা প্রদান, হত্যার উদ্দেশ্যে বিস্ফোরকদ্রব্য ব্যবহার ও পুলিশ সদস্যের আহতের ঘটনায় দায়ের করা ওই মামলায় একরামুজ্জামানকে চার নম্বর আসামি করা হয়। সে সময় ঘটনাস্থল থেকে ককটেল ও দেশীয় অস্ত্র করে পুলিশ।

সকাল পৌনে সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জজ আদালতে আসেন একরামুজ্জামান। আদালতে তার পক্ষে আলী আজমের নেতৃত্বে ১৫-২০ জন আইনজীবী শুনানিতে অংশ নেন।

আইনজীবী আলী আজম বলেন, বিস্ফোরক আইনে মামলা হয় গত ২ নভেম্বর। কিন্তু ঘটনার সময় একরামুজ্জামান ব্রাহ্মণবাড়িয়ায় উপস্থিত ছিলেন না। ২ নভেম্বর ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি একটি মামলায় হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার ওই আদালত তাকে জামিন দিয়েছেন।

আলী আজম আরও বলেন, জামিনের প্রমাণপত্রসহ অন্যান্য প্রমাণপত্র ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পেশ করা হয়েছে। বিজ্ঞ আদালত সবকিছু বিবেচনা করে বিস্ফোরক আইনের ওই মামলায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (তৃতীয় আদালত) রকিবুল হাসান তার জামিন আবেদন মঞ্জুর করেছেন।

সৈয়দ এ কে একরামুজ্জামান বলেন, আমি জামিন পেয়েছি। ঢাকায় যাচ্ছি। নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে এই মুহুর্তে বলার মতো কিছুই নেই। এখনই সবকিছু স্পষ্ট করতে চাচ্ছি না।

প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বর্তমান সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন। এবারও তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন।

তবে এই আসনে মাঠ পর্যায়ে একরামুজ্জামানের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এদিকে এই আসনে তৃণমূল বিএনপি থেকে মনোনয়ন নিয়েছেন সাবেক এমপি সাফি মাহমুদ।

অনলাইন  ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews