1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

‘নির্বাচনে অংশ নেবেন না রওশন’ দলীয় মনোনয়ন পাননি সাদ এরশাদ

  • মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১৭২ বার পড়া হয়েছে

‘নির্বাচনে অংশ নেবেন না রওশন’
দলীয় মনোনয়ন পাননি সাদ এরশাদ

সাদ এরশাদকে ছাড়াই জাতীয় পার্টির প্রার্থী তালিকা ঘোষণাকে দলে পঞ্চমবারের মতো ভাঙন বলে উল্লেখ করেছেন প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ। এমন পরিস্থিতিতে রওশন নির্বাচনে অংশ নেবেন না বলেও জানিয়েছেন তিনি।সোমবার (২৭ নভেম্বর) রাতে গুলশানে জাপার প্রধান পৃষ্ঠপোষকের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

গোলাম মসীহ বলেন, রওশন এরশাদ বিকেলেও আমাকে বলেছেন, ‘তোমরা চিন্তা করো না, যা করি না কেন একসঙ্গেই থাকব।’ অথচ জি এম কাদের একতরফাভাবে প্রার্থী তালিকা ঘোষণা করলেন। বিষয়টি আমাদের জন্য খুবই দুঃখজনক।

এমনটি আমরা আশা করিনি। প্রতিটি নির্বাচনের আগেই জাতীয় পার্টিতে ভাঙন দেখা দেয়। এবার দল পঞ্চমবারের মতো ভেঙেছে বলতে পারেন। রওশন এরশাদকে চ্যালেঞ্জ দিয়ে তার ঘনিষ্ঠ আত্মীয় দ্বারা পার্টিকে যেভাবে ভাঙা হলো, জানি না কী অবস্থা হবে।

তিনি বলেন, এখন রওশন এরশাদের সঙ্গে বসে আমরা করণীয় ঠিক করব। তবে ভাঙনের অবস্থায় রওশন এরশাদ নির্বাচনে যাবেন না। যতদিন পর্যন্ত বিষয়টি সমাধান না হয় তিনি নির্বাচন করবেন না। এমনকি তিনি নৌকা বা অন্য কোনো প্রতীকেও ভোট করবেন না।

গোলাম মসীহ আরও বলেন, জি এম কাদের ইচ্ছাকৃতভাবে আমাদের নির্বাচনের বাইরে রাখার ব্যবস্থা করেছেন। তারা রওশন এরশাদের কোনো কথাই রাখেননি।

এর আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সোমবার বিকেলে ৩০০ আসনের মধ্যে ২৮৯টিতে দলীয় প্রার্থী ঘোষণা করেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

এতে দেখা যায়, রংপুর-৩ আসনে প্রয়াত এরশাদপুত্র রাহগির আলমাহি এরশাদের (সাদ এরশাদ) পরিবর্তে এবার তার চাচা গোলাম মোহাম্মদ কাদের মনোনয়ন পেয়েছেন। তবে পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সম্মানে ময়মনসিংহ-৪ আসনটি ফাঁকা রাখা হয়।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews