নেত্রীর পছন্দকে প্রাধন্য দিতে হবে, তিনি আমার আপনার চেয়ে অনেক ভালো বোঝেন কাকে কখন কোথায় দিলে দলের জন্য ভালো হবে, সেহেতু নেত্রীর পছন্দকে প্রাধন্য দিয়ে আমার কর্তব্য হলো যে যেখানে দলীয় মনোনয়ন পেয়েছে তাকে সহযোগীতা করে দলের অবকাঠামো ঠিক করে রাখা, আমিও তাই করবো এবং সাকিব এর জন্য সকল প্রকার সহযোগিতা করে বিজয় করার সার্বাত্মক প্রচেষ্টাটাই করবো বল্লেন সংসদ সদস্য শিখর ।
মাগুরা-১ আসনে মনোনয়ন পাওয়ায় সাকিব আল হাসানকে নিয়ে গত দুদিন ধরে এ নির্বাচনী এলাকায় চলছে আলোচনা-সমালোচনা। পক্ষে-বিপক্ষে অভিমত দিচ্ছেন অনেকেই।
দলীয় ও চায়ের আড্ডায় সাকিবকে নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশেষ করে এ আসনের বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরকে মনোনয়ন না করায় দলীয় অনেকেই সংক্ষুব্ধ। হঠাৎ প্রার্থী পরিবর্তনে সাধারণ ভোটার থেকে শুরু করে অনেকের কাছেই মিলছে না প্রশ্নের জবাব।
সব ছাপিয়ে অবশেষে এ বিষয়ে নিজেই মুখ খুলেছেন বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। তিনি মাগুরা-২ আসনের ৪ বারের এমপি প্রয়াত অ্যাডভোকেট আছাদুজ্জামানের ছেলে।
সাকিবের নির্বাচন প্রসঙ্গে সোমবার (২৭ নভেম্বর) সাইফুজ্জামান শিখর গণমাধ্যমকে জানিয়েছেন, দলীয় মনোনয়নের বিষয়ে সভানেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় সিদ্ধান্তই চূড়ান্ত। এ ক্ষেত্রে আমার কর্তব্য হচ্ছে সাকিব আল হাসানকে সহযোগিতা করা। দলীয় নেতাকর্মীদের নিয়ে আমি তাই করব। আমরা মাগুরা-১ আসনে দলীয় মনোনয়নপ্রাপ্ত ক্রিকেটার সাকিব আল হাসানকে বিজয়ী করতে সর্বাত্মক কাজ করব।

অনলাইন ডেস্ক
Leave a Reply