1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দলীয় প্রার্থীদের কাছে মনোনয়নপত্র বিতরণ করছে আ.লীগ

  • সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১৮০ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৮টিতে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রবিবার (২৬ নভেম্বর) প্রার্থীদের নাম ঘোষণার পরদিন আজ সোমবার (২৭ নভেম্বর) তাদের মনোনয়নপত্র দিচ্ছে দলটি।

আওয়ামী লীগের উপদফতর সম্পাদক সায়েক খান জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) দুপুর ১২টা থেকে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে।

এর আগে রবিবার (২৬ নভেম্বর) বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশ করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৮টিতে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দুটি আসনের মনোনয়ন পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

এছাড়া আওয়ামী লীগের একাদশ জাতীয় সংসদের ৭১ জন সংসদ সদস্য এবার মনোনয়ন পাননি। আগের বার জোটের বিভিন্ন দলকে যেসব আসনে ছাড় দেওয়া হয়েছিল, এবার সেসব আসনেও প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। মোট ১০২টি আসনে নতুন মুখ এসেছে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews