1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মাগুরায় সাকিবের বাড়ির সামনে হঠাৎ পুলিশি পাহারা

  • রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১৫০ বার পড়া হয়েছে

মাগুরায় সাকিবের বাড়ির সামনে হঠাৎ পুলিশি পাহারা

জাতীয় দলের ক্রিকেটার ও বর্তমানে রাজনীতিতে আলোচনায় আসা সাকিব আল হাসানের বাড়ির সামনে হঠাৎ পুলিশি পাহারা বসানো হয়েছে। যা নিয়ে মাগুরা শহরবাসী বিস্মিত হয়েছেন। এদিকে, নৌকার মনোনয়ন পেতে গণভবনে প্রবেশ করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান।

শনিবার (২৫ নভেম্বর) রাত থেকে ক্রিকেটার সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশব মোড়ের সাহাপাড়ার বাড়ির সামনে পুলিশ পাহারা দিচ্ছে। তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হতে যাচ্ছেন। ইতিমধ্যে তিমি আওয়ামী লীগ থেকে মাগুরার দুটি আসনসহ তিনটি আসনে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন। এ কারণে সাকিবের বাড়িতে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে বলে স্থানীয়রা মন্তব্য করেছেন।

স্থানীয়রা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনার পর থেকেই আলোচনায় উঠে এসেছেন সাকিব আল হাসান। আগে সাকিবের বাড়িতে পুলিশ মোতায়েন দেখা যায়নি। কিন্তু নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নের নাম ঘোষণার আগে পুলিশি পাহারা বসানোয় এলাকায় তা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এদিকে, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিন হাজার ৩৬২ জন মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সভাপতির সাক্ষাৎ পেতে গণভবনে প্রবেশ করতে শুরু করেছেন নৌকার মনোনয়ন প্রত্যাশীরা।

এ সময় গণভবনে প্রবেশ করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। সকাল ৯টা ৫৫ মিনিটে গণভবনে প্রবেশ করেন তিনি। ফলে আওয়ামী লীগের মনোনয়ন পেতে তাকেও সাক্ষাতকার দিতে হবে।

সাকিবের বাবা মাশরুর রেজা বলেন, শনিবার সন্ধ্যার পর থেকে বাড়ির সামনে পুলিশকে পাহারা দিতে দেখা যাচ্ছে। কী কারণে পুলিশ পাহারা দিচ্ছে, সে বিষয়ে আমরা কিছুই জানি না।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ বলেন, পুলিশ কী কারণে পাহারা দিচ্ছে, তা আমার জানা নেই। তবে এটা পুলিশের নিয়মিত টহলের অংশ হতে পারে। সাকিবের বাড়িতে পুলিশি পাহারার বিশেষ কোনো কারণ নেই। তবে নির্বাচনী ডামাডোলে দেশব্যাপী ভিআইপিতে নিরাপত্তার অংশ হিসেবে এটি করা হতে পারে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews