1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

৩০০ আসনে প্রার্থীর ঘোষণা মুক্তিজোটের। মনোনয়ন পত্র জমাদানে সময় বৃদ্ধির দাবি

  • রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২১২ বার পড়া হয়েছে

৩০০ আসনে প্রার্থীর ঘোষণা মুক্তিজোটের। মনোনয়ন পত্র জমাদানে সময় বৃদ্ধির দাবি

মনোনয়ন পত্র জমাদানে ৭ দিন সময় বৃদ্ধির দাবিতে কমিশনে স্মারকলিপি প্রদান করবে মুক্তিজোট

দেশে গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখতে নির্বাচনের বিকল্প নাই। কিন্তু সেই নির্বাচন হতে হবে অবাধ, নিরপেক্ষ ও জনগণের অংশগ্রহণমূলক। আমরা চাই ৩০০ আসনে প্রার্থী প্রদানের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে। সেই সাথে আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করবো সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে মনোনয়ন পত্র জমাদানের তারিখ আরো ৭ দিন বাড়িয়ে দেয়ার কথা বলেন মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্না। তিনি আরো বলেন, আগামীকাল নির্বাচন কমিশনে মুক্তিজোটের পক্ষ থেকে মনোনয়ন পত্র জমাদানের সময় ৭ দিন বৃদ্ধির দাবিতে স্মারকলিপি প্রদান করা হবে।

আজ ২৫ শে নভেম্বর রোজ শনিবার বিকাল ৩ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের নেতৃত্বে জাতীয় জনতার জোট এর আয়োজনে “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারা অব্যহত রাখা এবং জনতার ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে জনসভা”

অনুষ্ঠিত হয়। উক্ত জনসভায় সভাপতিত্ব করেন আবু লায়েস মুন্না, সংগঠন প্রধান, মুক্তিজোট ও প্রধান সমন্বয়ক, গণমুক্তি জোট। প্রধান আলোচক ছিলেন জাতীয় জনতার জোট এবং বাংলাদেশ জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন।

প্রধান আলোচকের বক্তব্যে জাতীয় জনতার জোটের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন বলেন, আমরা চাই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশে সরকার পরিবর্তন হোক। জাতীয় জনতার জোট বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলবে, জাতীয় জনতার জোট মানুষের সমস্যা এবং এই সমস্যা কিভাবে সমাধান করা যায় এর উপায় নিয়ে কথা বলে।

জাতীয় জনতার জোট ও মুক্তিজোট দেশে শিল্প উন্নয়নের মাধ্যমে ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করে, বেকার মুক্ত বাংলাদেশ গড়তে চাই। জাতীয় জনতার জোট কৃষক শ্রমিক মেহনতি মানুষ সহ সকল নাগরিকের জন্য মানবিক উন্নয়নে কাজ করতে চাই।

দুর্নীতি চারপাশে আমাদেরকে গ্রাস করেছে, দুর্নীতি মুক্ত একটি সফল রাষ্ট্র গড়ে তুলতে চাই। আমাদের ৩০০ আসনে প্রার্থী প্রস্তুত আগামীর ভোটের মাঠে আমরা লাড়াই করে দেশের মানুষের আশা আকাঙ্খার বাস্তবায়ন।

এসময় বাংলাদেশ সর্বজনীন দল, মানবতা পার্টি, জাগ্রত বাংলাদেশ, বাংলাদেশ জনতা ঐক্য, ন্যাশনাল সবুজ বাংলা পার্টি, বাংলাদেশ ইসলামী গণতান্ত্রিক পার্টি, জাতীয় জনতার জোট, মুক্তিজোট ও গণমুক্তি জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews