1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আ’লীগের মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৮৯ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার (১৮ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে নিজের ফরম সংগ্রহ করেন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এরপর দলের কেন্দ্রীয় নেতারা ফরম কেনেন।

পরে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিতে সব বুথই ঘুরে ঘুরে দেখেন তিনি। কোন প্রক্রিয়ায় মনোনয়ন প্রত্যাশীদের হাতে মনোনয়ম ফরম তুলে দেয়া হবে সেটাও তদারকি করেন শেখ হাসিনা।

একইসাথে শৃঙ্খলা রক্ষার বিষয়েও গুরুত্ব দিয়েছেন দলটির সভাপতি।এর আগে ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা শনিবার (১৮ নভেম্বর) থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।

মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী নির্দিষ্ট বুথ থেকে আবেদন ফরম সংগ্রহ ও জমা দিতে হবে।

কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে। এদিকে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের প্রার্থীরা কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্থ তলা থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা দিতে হবে।এতে আরো বলা হয়, মনোনয়ন প্রত্যাশীদের অতিরিক্ত জনসমাগম ছাড়াই নিজেরাই অথবা প্রার্থীদের যোগ্য প্রতিনিধিদের মাধ্যমে আবেদন ফরম সংগ্রহ ও জমা দিতে হবে।মনোনয়নপত্র সংগ্রহের জন্য প্রার্থীকে তাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সাথে আনতে হবে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews